নবীন নিউজ, ডেস্ক ১৫ আগষ্ট ২০২৪ ০২:৫৯ পি.এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী। তা নিয়ে ভক্তরা ক্ষোভ প্রকাশ করে তার উপর। আর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তো মাশরাফীর নড়াইলের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জানিয়েছেন, এ নিয়ে কারো বিরুদ্ধে মামলা করবেন না তিনি।
২০১৮ সালে রাজনীতিতে সক্রিয় হন মাশরাফী। রাজনীতিতে যোগ দেয়ার পর বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। ২০১৮ সালের পর ২০২৪-এ আবারও সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশের সাবেই এই অধিনায়ক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্বৃত্তরা মাশরাফীর নড়াইলের বাড়িতে হামলা করে। ভাংচুর করার পর মাশরাফীর বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
নিজের বাড়ি পুড়িয়ে দিলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করতে চান না বলে এক পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ম্যাশ। তিনি বলেন, 'নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য। এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে। ছবি-ভিডিও সবই আছে অনেকের কাছে। তবে আমি বলেছি, এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি। এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক, কারো কাছেই বিচাই চাইব না। কোনো অভিযোগ নেই।’
বাড়ি পুড়িয়ে দেয়ায় দুর্বৃত্তদের বিরুদ্ধে কেন মামলা করতে চান না সেটাও ব্যাখ্যা করেছেন মাশরাফী। তিনি বলেন, 'বাড়ি যারা পুড়িয়েছে, তাদের বাড়ি নড়াইলের বাইরে হওয়ার কথা নয়৷ নিজের জেলার মানুষদের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করতে চাই না।'
এদিকে মাশরাফীকে প্রশ্ন করা হয়েছিল তিনি ক্রিকেট বোর্ডে ফিরবেন কিনা। তার জবাবে মাশরাফী বলেছেন, 'আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয়। আমি দাবিও করতে পারি না। যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না!’
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ