মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

জোকার বানিয়ে মাশরাফির ছবিতে জুতা নিক্ষেপ ক্ষুব্ধ ভক্তদের!

নবীন নিউজ ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ১১:৫১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দেশজুড়ে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। চলমান আন্দোলন একাত্মতা পোষণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। অনেক তারকা ক্রিকেটাররাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। রক্তপাত বন্ধের আহ্বানও জানিয়েছেন কেউ কেউ। 

তবে চলমান এই আন্দোলন নিয়ে নীরবই আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। তার এমন নীরবতা মেনে নিতে পারেননি ভক্ত সমর্থকরা। এতদিন সোশ্যাল মিডিয়া পর্যন্ত সমালোচনা সীমিত থাকলেও এবার সেটির বিস্ফোরণ ঘটলো। চরম ট্রলের শিকার হচ্ছেন নড়াইল এক্সপ্রেস।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক কে? প্রশ্নটা উঠলে এখনও একবাক্যে বেশিরভাগ মানুষের মুখে ঘুরেফিরে আসে মাশরাফির নাম। দেশের ক্রিকেটের এই কিংবদন্তি খেলোয়াড় হিসেবে যতটা না মানুষের মনে জায়গা করে রেখেছেন, তার চেয়েও অনেক বেশি অধিনায়ক হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারে চোট বারবার দমিয়ে দিতে চাইলেও কাবু করতে পারেনি। 

চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে প্রতিবারই মাঠে ফিরেছেন নড়াইল এক্সপ্রেস। এমন লড়াকু খেলোয়াড় এতদিন ছিলেন সবার হৃদয়ে। সোশ্যাল মাধ্যম থেকে অলিগলির চুনসুড়কির দেয়াল, প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসা নিবেদনে যেন কোনো কমতি ছিল না। ক্ষুব্ধ ভক্তরা এবার দেয়ালে আঁকা মাশরাফির ছবি পাল্টে জোকার বানিয়ে ছাড়লেন। আর সেই ছবিতে নিক্ষেপ করেছেন জুতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দেয়ালে আঁকা মাশরাফির ছবিটি নতুন করে এঁকে জোকারের রূপ দেওয়া হয়েছে। আগের ছবির দুই পাশের লেখা, 'ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন' মুছে ফেলা হয়েছে। এ ছাড়া আরও দেখা যায়, কয়েকজন একসঙ্গে মাশরাফির ছবিতে জুতা ছুঁড়ে মারছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, 'দুঃখিত, আপনি আমাদের অধিনায়ক নন, ক্লাউন।'

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ