বিপিএলে ৪৫ ম্যাচের পর শিরোপার লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। বিপিএলের দশম আসরের শিরোপা কার হাতে উঠছে? শেষ হাসিটা কে হাসবে? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ রাতেই।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর তামিম ইকবালের ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে শুক্রবার(০১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায়।
ইতিহাস কুমিল্লার পক্ষে। তারা বর্তমান চ্যাম্পিয়ন। জিতেছে সবশেষ দুই আসরের ট্রফি। এবার হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে। পরিসংখ্যান জানাচ্ছে, বিপিএলে আগে কখনই ফাইনালে হারেনি কুমিল্লা। যে চারবার ফাইনাল খেলেছে, প্রতিবারই জিতেছে।
অন্যদিকে কুমিল্লার আকাশছোঁয়া সাফল্যের বিপরীতে বরিশালের আছে ট্রফি জেতার হাহাকার। বরিশাল বিপিএলে এর আগে তিনবার ফাইনাল খেললেও একবারও জেতেনি।
২০২২, ২০১৫ ও ২০১২ সালে হওয়া প্রথম আসরের ফাইনালে উঠেও দুইবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২২ ও ২০১৫) এবং একবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে রানার্সআপ হয়েছে বরিশাল। এবার কি ভাগ্যের চাকা ঘুরবে? নিজেদের না পারার ইতিহাস পাল্টাতে পারবে বরিশাল?
শুক্রবার সন্ধ্যায় শেরে বাংলায় এবারের বিপিএল ফাইনালে জিততে হলে ইতিহাস বদলাতে হবে বরিশালকে। তামিম ইকবালের দল চ্যাম্পিয়ন হলেই বিপিএলে নতুন ইতিহাস রচিত হবে।
পাশাপাশি এই ফাইনালে আছে আরও এক অর্জনের হাতছানি। ইতিহাস জানাচ্ছে, বরিশালের দুই সিনিয়র সদস্য এবং ভায়রা ভাই মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ আগে কখনো বিপিএল ট্রফি জেতেননি। পঞ্চপাণ্ডবের বাকি তিন সদস্য মাশরাফি বিন মর্তুজা চারবার, সাকিব আল হাসান দুইবার আর তামিম ইকবাল একবার করে ট্রফি জিতলেও মুশফিক আর মাহমুদুল্লাহর বিপিএল ট্রফি অধরাই রয়ে গেছে।
এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ তাদের। তবে প্রতিপক্ষ যখন কুমিল্লা, কাজটা একদমই সহজ হবে না। হ্যাটট্রিক শিরোপা জয়ের নেশায় নিশ্চয়ই সর্বশক্তি নিয়েই ঝাঁপিয়ে পড়বে লিটন দাসের দল। ফাইনালটা তাই ফাইনালের মতোই হবে, আশা করতেই পারেন সমর্থকরা।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ