নবীন নিউজ, ডেস্ক ২৭ জুন ২০২৪ ০১:১৪ পি.এম
‘আয়ের থেকে ব্যয় বেশি’, মধ্যবিত্ত পরিবারের গৃহকর্তারা প্রায়ই বলে থাকেন এই কথা। বলা স্বাভাবিক। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তিদের দিন বা মাস শেষে যে কয় টাকা আয় হয়, মাস শেষে খরচ তার থেকে বেশি হয়ে যায়। আর এই অতিরিক্ত খরচের ভার বহন করতে গিয়ে অন্যের কাছে হাত পাততে হয়। কখনো বা বিভিন্ন সংস্থা বা ব্যাংক থেকে ঋণ নিতে হয়।
প্রতিটি মানুষেরই আয় থেকে স্বল্প পরিমাণ হলেও সঞ্চয় করা উচিত। কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার কারণে সেটি আর হয়ে উঠে না। তবে অভ্যাসে কিছুটা পরিবর্তন আনলেই সঞ্চয় করা অসম্ভব কিছু নয়। এ জন্য কিছু উপায় মেনে চলতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত এবার তাহলে সঞ্চয় করা এবং সঞ্চয় বৃদ্ধির উপায়গুলো তুলে ধরা হলো।
খরচের আগে ভেবে নেয়া: এমন অনেকেই আছেন যারা অর্থ বাঁচানোর জন্য সস্তায় জিনিস কিনে থাকেন। ভুলে গেলে চলবে না যে ‘সস্তায় তিনদিন।’ অর্থাৎ, সস্তার জিনিস বেশিদিন টিকে উঠে না। এতে কয়েক দিন পর জিনিসটি নষ্ট হলে ফের নতুন করে কিনতে হবে আপনাকে। এতে দ্বিগুণ খরচ হয়। তাই প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে সস্তার দিকে নজর না দিয়ে কয়েকদিন পর হলেও মোটামুটি ভালো জিনিসিই নেয়া উচিত।
ছোট ছোট কাজ: সংসারে বিভিন্ন ধরনের কাজ থেকে। কিছু কাজ রয়েছে যার জন্য আমরা অন্যের ওপর নির্ভরশীল। যেমন, লাইটের তার বিচ্ছিন্ন হওয়া বা আশপাশের এলাকার কোনো জিনিস অনলাইনে অর্ডার করা। এসব কাজেও কিন্তু অর্থ খরচ হয়। আপনার যদি ছোটখাটো কাজ জানা থাকে এবং কিছুটা পরিশ্রমী হয়ে থাকেন, তাহলে এই অর্থ সঞ্চয় হবে।
না হলেও চলবে: বাসা-বাড়ি থেকে বের হলে অনেক জিনিসই চোখে পড়ে। বাজারে গেলেও লিস্টের বাইরে অনেক কিছু কেনা হয়। এসব কেনাকাটা করার আগে ভাবতে হবে, কোনটি আপনার বেশি প্রয়োজনীয় এবং কোনটি এখন না হলেও চলবে। যেটি বর্তমানে প্রয়োজনীয় নয়, সেটি না নেয়া উত্তম। এতে অতিরিক্ত খরচ হবে না।
পরিকল্পনা: অর্থ উপার্জন যেমন ভালো দিক, একইসঙ্গে জীবনকে উপভোগ করাও উচিত। তবে এই উপভোগের জন্য আবার আয়ের পুরো অর্থ খরচ করা যাবে না। পরিমিত পরিমাণ অর্থ দিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি বা ঘুরতে যেতে পারেন। এ জন্য অবশ্যই বাজেট নির্ধারণ করতে হবে, সেটিও পরিকল্পনার সঙ্গে। তা না হলে অযথাই পার্টি বা ভ্রমণে ধারণার থেকে অনেক বেশি খরচ হয়ে যাবে। এ জন্য প্রথমেই চাই পরিকল্পনা।
লেনদেনে নজর রাখা: ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে প্রতিটি লেনদেনে বিশেষ দৃষ্টি রাখতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একই অবস্থা। প্রয়োজনে মাস শেষে স্টেটমেন্ট দেখুন। অপ্রয়োজনীয় খাতের খরচগুলো একসঙ্গে বন্ধ করা সম্ভব না হলে ধীরে ধীরে কমিয়ে আনুন। স্বাভাবিকভাবেই খরচ কমে আসবে।
ফোর্স সেভিং: ব্যাংকে সঞ্চয়ী হিসাব বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট করে প্রতি সপ্তাহে বা মাসে আয় থেকে কিছু অংকের অর্থ সঞ্চয় করুন। যা বছর শেষে মোটা অংক হয়ে দাঁড়াবে। কয়েক বছর রাখার পর তা আপনার বড় ধরনের সঞ্চয়ী হবে। এ জন্য মাসে যত কষ্টই হোক না কেন, সঞ্চয়ের জন্য নির্ধারিত অর্থ প্রতি মাসে অ্যাকাউন্টে জমা দেয়া চাই।
নবীন নিউজ/এফ
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে