বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

খোদার ঘরে তাওয়াফ এবং কিছু মুগ্ধতা

নবীন নিউজ, ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ১০:২৬ এ.এম

সংগৃহীত ছবি

আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। ঠকঠক করে তিনি আল্লাহর ঘর তাওয়াফ করছেন। কিন্তু তিনি ঠকঠক করছেন কেন? সে বিষয়ে একটু পরে আসছি।

অনেকদিন ধরে খোদার ঘর দেখছি কিন্তু কিছু ভাবিনি। আজ ভাবছি। অনেক ভাবছি। মানুষ কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করছে। কেন করছে? এই প্রদক্ষিণ চলবে কতদিন? কখন বন্ধ থাকবে?

কাবাঘরের হাজরে আসওয়াদ চুম্বনের সৌভাগ্য হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে কাছাকাছি গিয়েছি, সুযোগ পাইনি। কঠিন ভিড় ঠেলে গিলাফ ধরেছি, রোকনে ইয়ামেনি স্পর্শ করেছি, দরজার চৌকাঠ ধরেছি, ইব্রাহিম (আ.)-এর পদচিহ্ন ছুঁয়েছি। কিন্তু সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও হাজরে আসওয়াদ চুম্বন করতে পারিনি। আচ্ছা, দিনে পারিনি, রাতে চেষ্টা করি। তখন তো আরও বেশি মানুষ! মধ্যরাত, ভোররাত কিংবা অধিক তাপমাত্রায়? আল্লাহু আকবার! ন্যানো সেকেন্ডের জন্যও পবিত্র জায়গাটা খালি নেই। খালি হবে না।

এবার গিলাফের দিকে তাকালাম। ক্যালিগ্রাফি করা কোরআনের আয়াতটি দেখলাম। সূরা বাকারার ১২৫ নম্বর আয়াত। ‘এবং স্মরণ করো, যখন আমি কাবাগৃহকে মানুষের জন্য মিলনকেন্দ্র ও নিরাপদস্থল করলাম এবং বললাম, মাকামে ইবরাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো এবং ইবরাহিম ও ইসমাঈলকে বলেছিলাম– আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সেজদাকারীদের জন্য পবিত্র রাখতে।’ এখানে আরও আয়াত রয়েছে, আমি শুধু এটা নিয়ে ভাবলাম। ভাবলাম আর স্রষ্টাকে দেখতে লাগলাম।

এমন মিলনকেন্দ্র, উপচে পড়া মানুষের ভিড় অথচ কোথাও লেখা নেই– ‘চোর হইতে সাবধান’, ‘মালামাল নিজ দায়িত্বে রাখুন’ অথবা ‘হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়’। প্রায় সবার হাতে দামি স্মার্টফোন, সাধারণ হাতব্যাগে সৌদি রিয়াল। বাংলাদেশি, মিশরী, পাকিস্তানি, কাশ্মিরীসহ বহু দেশের নারী। কেউ একা একা। কারো সঙ্গে স্বামী বা পুত্র। কোথাও লেখা নেই– ‘ইভটিজিং থেকে সাবধান’।

তাওয়াফকারীর অনেকেই জুতা ছাড়াই হাঁটছেন, সেজদায় পড়ছেন। বালু নেই, ময়লা নেই। লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে ইফতার করছেন। খেজুর, পানি, খুবুজ (রুটি) খাচ্ছেন। তবুও জায়গাটা আয়নার মতো পরিষ্কার। কী আজব কারবার! পুলিশ, স্বেচ্ছাসেবক কারও ধমক নেই। লাঠিপেটা তো দূরের কথা, হাতে বেতও নেই। কেউ ভুল করলে উল্টো সম্মানের সঙ্গে করণীয় বাতলে দিচ্ছেন। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছেন– ‘ইয়া হাজ্জি, ইয়া হাজ্জি।’

রয়েছে পাবলিক টয়লেট। ‘নাক চেপে ঢুকতে হবে’– এমন কিছুই মাথায় আসার কথা, তাই না? কিন্তু নাহ। এগুলো আমার বেডরুমের ওয়াশরুম থেকেও পরিষ্কার।

এসব ভাবছি আর মুগ্ধতায় নিমগ্ন হচ্ছি। সেই মগ্নতার মধ্যে শুনতে পেলাম ঠকঠক ঠকঠক আওয়াজ। দেখলাম, একজন দৃষ্টিহীন মানুষ ছড়ি হাতে কাবা প্রদক্ষিণ করছেন। তিনি হয়তো আল্লাহর ঘর দেখছেন না, কিন্তু আমার আল্লাহ নিশ্চয়ই তাকে দেখছেন।

মুমিনদের কাছে সবচেয়ে বড় সুসংবাদ হলো আল্লাহর দয়া ও অনুগ্রহ। এবং পবিত্র কোরআনেও উল্লেখ রয়েছে– ‘তুমি মুমিনদের সুসংবাদ দাও যে, তাদের জন্য আল্লাহর নিকট আছে বিশাল অনুগ্রহ।’ (সুরা আহজাব, আয়াত : ৪৭)

নবীন নিউজ/ জেড

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন