নবীন নিউজ, ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৬ পি.এম
যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে অনুষ্ঠিত প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এসময় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি।
খামেনি বলেন, আমাদের এখানেই সন্তুষ্ট থাকা উচিত হবে না। ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগেই নির্ধারণ করেছিলাম। কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে। উন্নতি অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবাই জানে। এটা নিয়ে আমাদের শত্রুরা খুব ভীত। আমাদের দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
এসময় দ্রুত সামরিক শক্তি বাড়াতে নিজেদের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টি আছে বলেও জানান খামেনি।
দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। একইসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো হুমকির মুখে পিছু হটবেনা তেহরান।
সম্প্রতি মার্কিন গণমাধ্যমে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটো উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরও বলেন, তিনি চান বোমা মেরে নয় বরং এমন সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়।
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং হামাস-হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে ইরানকে দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ইরান বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে আখ্যা দিচ্ছে। যদিও পশ্চিমারা এটিকে মধ্যপ্রাচ্যের জন্য অস্থিরতা তৈরির মাধ্যম হিসেবে মনে করে আসছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ