নবীন নিউজ ডেস্ক ০২ জুন ২০২৪ ১০:৫২ এ.এম
সংগৃহীত ছবি
আজ থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর তার আগে গতকাল (শনিবার) নিউয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে একটি সিরিজ এবং দুইটি ওয়ার্মআপ ম্যাচ পেয়েছিল বাংলাদেশ। সেখানে পাঁচ ম্যাচের মধ্যে নিজেদের ৩য় হারে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
ভারতের বিপক্ষে ম্যাচে নিজেদের পুরাতন সমস্যাতেই আবার ধরাশায়ী টাইগাররা। নিউইয়র্কের মাঠে বাংলাদেশের হতশ্রী ব্যাটিং প্রদর্শন আবারো ফুটে উঠেছে। প্রথমে ব্যাট করে ভারতীয় দল সংগ্রহ করে ১৮২ রান। জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের ইনিংস থামে ১২২ রানে। ফলে ৬০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল।
টপ অর্ডারের চরম ব্যর্থতা এদিন আরও একবার শিরোনাম হয়েছে দেশের ক্রিকেটের জন্য। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারেও অধিনায়ক শান্তর কণ্ঠে ব্যাটিং ব্যর্থতার কথাই ফুটে উঠেছে, ‘আমাদের ব্যাটিং আমরা ভালো করিনি, কিন্তু আমি মনে করি মূল ম্যাচে আমরা আরো ভালো করব। আমরা অতীত নিয়ে ভাবছি না, সামনে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে।’
ভারতের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে বোলিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন শরিফুল ইসলাম। হারের পাশাপাশি এই ম্যাচে বড় দুশ্চিন্তা হয়ে এসেছে এই পেসারের হাতে ব্যাথা পাওয়ার ঘটনা। ইনজুরি আক্রান্ত শরিফুল ইসলামকে নিয়ে শান্ত বললেন, 'সে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে আছে, সে ফিরে আসবে আশা করি।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে আশাবাদী শান্ত বলেন, 'প্রথম ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত, সবাইকে শান্ত থাকতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।'
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ