নবীন নিউজ, ডেস্ক ৩১ মে ২০২৪ ০৫:১৯ পি.এম
সরকার তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে সারা দেশে গাছ রোপণের প্রচারণা চালানোর মাঝেই লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের নামে চলছে গাছ কাটার আয়োজন।
সড়কের পাশে ১৫ হাজার ২৪২টি গাছ কাটার অনুমোদন দেওয়া হয়েছে। এরই মধ্যে নিলাম প্রক্রিয়ার জন্য ওই গাছগুলোর গায়ে ‘নাম্বারিং’ করা হয়ে গেছে।
২০২০ সালের দিকে সড়ক সম্প্রসারণের জন্য লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় মহাসড়কের পাশে থাকা প্রায় পাঁচ হাজার গাছ কাটা হয়। ফলে এ দুই সড়কে এখন কোনো গাছ নেই। ফলে তপ্ত রোদে ওষ্ঠাগত অবস্থা হয় পথচারীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক বিভাগের আওতাধীন লক্ষ্মীপুর-আলেকজান্ডার-সোনাপুর-মাইজদী সড়কটি ৫.৫০ মিটার থেকে ৭.৩০ মিটার প্রশস্ত করা হবে। লক্ষ্মীপুর অংশে (লক্ষ্মীপুর-রামগতি) ৫৪ কিলোমিটার সড়কে বন বিভাগের লাগানো গাছ রয়েছে।
রামগতি-কমলনগরের আঞ্চলিক সড়কের দুই পাশের সবুজ বেষ্টনীর আওতায় বন বিভাগের ১৫ হাজার গাছ ২০০৫ সালে লাগানো হয়। গাছগুলো এখন এ অঞ্চলের মানুষের জন্য যেন আশীর্বাদ হিসেবে কাজ করছে। গাছের কারণে পুরো সড়ক ছায়াশীতল ছিল। সড়কটি দেখতে বড় চমৎকার লাগলেও সে দৃশ্য আর দেখা যাবে না।
এছাড়া রামগতি উপজেলার নুরিয়া হাজিরহাট-নুরু পাটওয়ারী সড়কের দুপাশে সাইড ওয়েন্ডিং করার জন্য ওই সড়কের কেরামতিয়া বাজার থেকে ভুলুয়া ব্রিজ হয়ে পূর্বদিকে চৌরাস্তা হয়ে জোগীর মোড় পর্যন্ত বন বিভাগের লাগানো গাছ কাটার জন্য গেল বছরের ডিসেম্বরে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ওই সড়কে বন বিভাগের লাগানো গাছের সংখ্যা ১৬৭২। ২০২১ ও ২০১২ সালের দিকে গাছগুলো লাগানো।
বন বিভাগ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-রামগতি-কমলনগর আঞ্চলিক সড়কের পাশে ১৩ হাজার ৪৪৫টি গাছ কাটার জন্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি অনুমোদন দেয়। ফলে নিলাম প্রক্রিয়ার জন্য ওইসব গাছে ‘নাম্বারিং’ করা হয়েছে। তবে নিলাম প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।
লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার বাসিন্দা আবু নুর বড় মিয়া বলেন, সড়কের পাশে বড় বড় গাছ রয়েছে। দেখতে খুব সুন্দর লাগে। উন্নয়নের নামে গাছগুলো কাটা হলে সাথে সাথে যেন বন বিভাগ আবার বনায়ন করে। আমরা সেই দাবি করছি।
নবীন নিউজ/এফ
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে