নবীন নিউজ, ডেস্ক ২৭ মে ২০২৪ ০৬:০৯ পি.এম
বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা ভাইরাস। নতুন করে নতুন রূপে ফিরে এসেছে। এ ভাইরাসে স্থবির হয়ে পড়ে সারাবিশ্ব। যার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি অনেক দেশ। সেই মহামারি নিয়ে এবার ভয়াবহ দুঃসংবাদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শনিবার (২৫ মে ) ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত চলা করোনা মহামারির জেরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু অন্তত ১৮ মাস কমেছে।
শুক্রবার ডব্লিউএইচও বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যনগত বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, বর্তমানে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১৮ মাস কমেছে। ফলে বর্তমানে গড় আয়ু ৭১ বছর ৪ মাসে গিয়ে দাঁড়িয়েছে।
গড় আয়ু কমার পাশাপাশি মানুষের শারীরিকভাবে সুস্থ থাকার বয়সও ১৭ মাস কমেছে। সংস্থাটির তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে মানুষের শারীরিক সুস্থ থাকার বয়সসীমা ৬১ বছর ৯ মাসে গিয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে আয়ু কমার কারণে এ অবস্থা ২০১২ সালের সঙ্গে মিলে গেছে। ওই সময় বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ছিল ৭১ বছর ৪ মাস আর সুস্থ থাকার বয়সসীমাও ছিল ৬১ বছর ৯ মাস।
এর আগে জানুয়ারিতে চিকিৎসাবিষয়ক বিশ্ববিখ্যাত সাময়িকী ল্যানসেটে এ সম্পর্কিত একটি প্রবন্ধ প্রকাশিত হয়। এতে বলা হয়, করোনা মহামারিতে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু দেড় বছর কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারি মানুষের গড় আয়ুর ওপর যে প্রভাব ফেলেছে তা গত ৫০ বছরে অন্যকোনো রোগের বেলায় ঘটেনি।
শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, গড় আয়ু হ্রাসের ব্ষিয়ে আমাদের সদস্য দেশগুলোরে মধ্যে শিগগিরই মহামারি নিরাপত্তা চুক্তিতে আসা উচিত বলে বার্তা দিচ্ছে। যা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাকে শক্তিশালী করবে।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা