নবীন নিউজ, ডেস্ক ২১ মে ২০২৪ ১২:৪৯ পি.এম
ঐতিহ্যগতভাবে প্রাণিজগতের অন্যান্য প্রজাতি থেকে মানুষের মস্তিষ্ক বড় । কিন্তু বর্তমান সময়ে মানুষের মস্তিষ্ক ছোট হয়ে আসছে। এক লাখ বছর আগের মানুষের তুলনায় এখনকার মানুষের মস্তিষ্ক প্রায় ১৩ শতাংশ ছোট। মস্তিষ্ক ছোট হওয়ার কারণ কি জলবায়ুর পরিবর্তন, নাকি আমাদের কোনো ধরনের দক্ষতা?
সম্প্রতি, ২০২৩ সালের এক গবেষণায় জীবাশ্মবিদ ও নিউইয়র্ক সিটির আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির কিউরেটর ইমেরিটাস ইয়ান ট্যাটারসাল সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীন মানবের মস্তিষ্কের আকৃতির পরিবর্তনের চিত্র তুলে ধরেছেন। এ ক্ষেত্রে মানুষের সবচেয়ে পুরোনো প্রজাতি থেকে শুরু করেন তিনি। আর শেষ করেন আধুনিক মানুষে এসে। সর্বশেষ বরফযুগে বসবাসকারী মানুষের তুলনায় এখনকার নারী-পুরুষের মস্তিষ্ক গড়ে ১২ দশমিক ৭ শতাংশ ছোট।
যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ইউনিভার্সিটি অব শিকাগোর সঙ্গে যুক্ত জার্মান বংশোদ্ভূত বিজ্ঞানী গারহার্ড ফন বোনিন ১৯৩৪ সালে লিখেছেন, গত ১০ থেকে ২০ হাজার বছরের মধ্যে অন্তত ইউরোপে মানবমস্তিষ্ক ছোট হয়ে আসার সুনির্দিষ্ট ইঙ্গিত রয়েছে।
গবেষণায় ইয়ান দেখেন, প্রাচীন মানুষের আলাদা আলাদা প্রজাতির মধ্যে মস্তিষ্কের দ্রুত সম্প্রসারণ স্বাভাবিকভাবে ঘটেছে। আর সেটি ঘটেছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকাজুড়ে ভিন্ন ভিন্ন সময়ে। ইয়ান ট্যাটারসাল বলেন, ‘আধুনিক মানুষের খুলি খুবই অদ্ভুত আকৃতির। তবে প্রাচীন মানুষের মস্তিষ্ক খুব বড়। তাই তাদের চেনাও সহজ।’
তিনি আরও বলেন, আধুনিক মানুষের মস্তিষ্কের আকারে সংকোচন হওয়া শুরু হয়েছে প্রায় এক লাখ বছর আগে। মস্তিষ্ক যত ছোট ও বেশি সুগঠিত হবে, তত জটিল হিসাব–নিকাশ কষতে সক্ষম হবে। এ ক্ষেত্রে অধিকতর বড় মস্তিষ্ক অপ্রয়োজনীয় বলা চলে।
মানুষের মস্তিষ্ক ছোট হয়ে আসার সময়ের শুরু ও এর কারণ সম্পর্কে ট্যাটারসালের সঙ্গে দ্বিমত পোষণকারীদের একজন ক্যালিফোর্নিয়ার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী জেফ মরগান স্টিবেল। তিনি মনে করেন, ভাষা নয়; বরং জলবায়ুর পরিবর্তন মস্তিষ্ক ছোট হয়ে আসার কারণ ব্যাখ্যা করতে পারে।
২০২৩ সালের এক গবেষণায় জেফ মরগান ৫০ হাজার বছরের মধ্যবর্তী সময়ের হোমো সেপিয়েন্সের ২৯৮টি খুলি পরীক্ষা–নিরীক্ষা করেছেন। এতে তিনি দেখেছেন, অন্তত ১৭ হাজার বছর আগে মানুষের মস্তিষ্ক সংকুচিত হয়ে আসা শুরু হয়। এ ছাড়া গবেষণায় জলবায়ু পরিবর্তনের রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে, জলবায়ুর উষ্ণায়নের সময়ের সঙ্গে মস্তিষ্ক ছোট হয়ে আসার সময়ের মিল রয়েছে।
গবেষণা ফলাফল ইঙ্গিত দিচ্ছে, আমাদের এ পৃথিবী বর্তমানে যেভাবে উষ্ণ হচ্ছে, তাতে সামনে মানুষের মস্তিষ্ক আরও ছোট হয়ে আসতে পারে।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা