নবীন নিউজ ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৩ এ.এম
সংগৃহীত ছবি
পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলালকে দেওয়া ‘শহীদ জিয়া স্মৃতি সম্মাননা’ নিয়ে রাজনৈতিক অঙ্গণে বিতর্ক ছড়িয়ে পড়েছে। তিনি পটুয়াখালী পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সম্মাননা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এ নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।
পটুয়াখালী বিএনপির নেতা শহিদুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের একজন নেতা কীভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার নামে স্মারক সম্মাননা পেলেন? জেলা বিএনপির নেতাদের এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া উচিত।
অন্যদিকে, জেলা আওয়ামী লীগের নেতা জিএম দুলাল ব্যঙ্গাত্মক মন্তব্য করে লিখেছেন, ‘ধন্যবাদ জেলা বিএনপিকে, ধন্যবাদ দ্রুত রং পাল্টানো আলালকে।’
এ বিষয়ে পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, ‘আলাল আমাদের দলের কেউ নন। তার নাম কীভাবে অন্তর্ভুক্ত হলো, তা আমরা জানি না।’
জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশীদ চুন্নু মিয়া বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেন, ‘যারা এ ধরনের ভুল করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।’
এ ঘটনায় আলাউদ্দিন আলাল নিজে কোনো মন্তব্য করেননি। বক্তব্যের জন্য তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, তিনি বিষয়টিকে ‘একটি ভুল বোঝাবুঝি’ হিসেবে দেখছেন।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’