নবীন নিউজ, ডেস্ক ২৬ জানু ২০২৫ ০২:৫৩ পি.এম
আগামী নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না, সেটি রাজনৈতিক সিদ্ধান্ত— এমন মন্তব্য করেছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর পানি ভবনে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে মুক্তিযুদ্ধকে অবজ্ঞার কোনো সুযোগ নেই। ১৮ কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকে অবমাননা করবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করছিল। তবে মানুষ এখন অনেক সচেতন। জুলাই অভুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে গুজব তুলে তাদের বিভ্রান্ত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তারা বলেছে এখনও অনাস্থার কোনো পরিবেশ তৈরি হয়নি। কাজেই অনাস্থা তৈরির মতো কোনো পরিবেশ আমি দেখতে পাচ্ছি না।
নির্বাচন নিয়ে কী পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা বলেছেন যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণসহ সবাইকে জানিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক সম্মেলনে গিয়েও একই কথা বলেছেন। এর থেকে ভিন্ন কোনো কথা সরকারের পক্ষ থেকে বলার আর কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা জানিয়েছেন সেই সময়সীমার মধ্যেই এখনো আমরা স্থির রয়েছি।
পরিবেশের ক্ষতি করে কোন উন্নয়ন ফলপ্রসূ হবে না উল্লেখ করে পরিবেশের সুরক্ষায় ইলেকট্রিক গাড়ির ব্যবহারের বিষয়েও কথা বলেন উপদেষ্টা।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন