নবীন নিউজ ডেস্ক ১৪ মে ২০২৪ ০১:০১ পি.এম
সংগৃহীত ছবি
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপের আগে দারুণ কিছুর বার্তা দিচ্ছিলেন এই তারকা। তবে আচমকাই যেন সব এলোমেলো হয়ে গেল। পঞ্চম টি-টোয়েন্টির আগে এক অপ্রত্যাশিত চোটে তাসকিনের বিশ্বকাপ যাত্রা এখন অনিশ্চয়তার বেড়াজালে।
বিসিবির চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাংসপেশির চোটে ভুগছেন তাসকিন আহমেদ। আর তাতে বাংলাদেশ দলের এই পেসারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাই পড়ে গেছে শঙ্কার মধ্যে। যার ফলে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে দেরি হচ্ছে বিসিবির। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ দুপুরে বিশ্বকাপে কারা যাচ্ছে, সেই ঘোষণা দেবে নির্বাচকরা।
অনিশ্চয়তার মাঝেই নতুন করে দুঃসংবাদ পেলেন তাসকিন। আসন্ন যুক্তরাষ্ট্র সিরিজের দলে থাকছেন না তিনি। জানা গেছে, তাসকিন যে ধরনের চোটে পড়েছেন, তা থেকে সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহের মত সময় প্রয়োজন। অথচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। যার ফলে তাসকিনকে বাদ দিয়েই এই সিরিজের দল দিতে হচ্ছে বিসিবিকে।
তাসকিনের বিকল্প হিসেবে এই সিরিজের জন্য ভাবা হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে। শুধু হাসান নন, যুক্তরাষ্ট্র সিরিজের জন্য বাড়তি দুই-তিনজন ক্রিকেটারকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হবে। তাদেরও সুযোগ দিয়ে দেখা হবে।
বিশ্বকাপের উদ্দেশে ১৫ মে দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের হয়ে দেশ ছাড়বে। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সিরিজটিও বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ