মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

বাত ব্যথায় অল্প বয়সেই বৃদ্ধ হচ্ছে মানুষ, কেন?

নবীন নিউজ, ডেস্ক ১৩ মে ২০২৪ ০৬:৫৮ পি.এম

সংগৃহীত

বাত ব্যথা, অনেকেই এই শব্দ বা রোগের সাথে পরিচিত। দেশে ক্রমেই বাড়ছে বাতের কষ্টে ভোগা মানুষের সংখ্যা। শুরুতে সঠিক চিকিৎসা, নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি নিয়ম অনুযায়ি জীবনযাপন করা গেলে বাতের যন্ত্রণা থেকে অনেকটা স্বস্তি পেতে পারেন রোগীরা।

ভারতবর্ষে ১৫ কোটিরও বেশী মানুষ বাতের ব্যথা বা  আর্থারাইটিসে ভোগেন। ভারতীয় মহিলাদের মধ্যে গড়ে ৫০ বছর বয়সীদের মধ্যে এই সমস্যা খুব সাধারণ, যেখানে পুরুষদের ক্ষেত্রে গড় বয়স ৬০। এমনকি এই আর্থারাইটিসে আক্রান্তের সংখ্যা AIDS, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদিতে আক্রান্তের থেকেও বেশি।পশ্চিমা দেশগুলির তুলনায় ভারতীয়রা অনেক বেশি ভুগছেন। প্রত্যেক বছর ভারতীয় মোট জনসংখ্যার  ১৪% মানুষ গাঁটের যন্ত্রণার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন।

বাত একটি সিস্টেমিক ডিজিজ অর্থাৎ যা কিনা পুরো শরীরে প্রভাব ফেলে। সাধারণত আমাদের দুটো হাড়ের সংযোস্থলে ক্ষয়ের প্রভাবে হয়ে থাকে। এর ফলে যে তীব্র ব্যথার সৃষ্টি হয়, তা সহ্য করা খুব কষ্টকরই হয়ে পড়ে রোগীর পক্ষে। 

শুধু বেশি বয়সের মানুষই নন, কমবয়সীরাও বাতের সমস্যায় আক্রান্ত হতে পারে। সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না নেওয়ায় এসব সমস্যায় ‘অল্প’ বয়সেই ‘বৃদ্ধ’ হচ্ছেন সাধারণ মানুষ, এমনকি এতে করে ঝুঁকিতে পড়ছে অসংখ্য রোগীর জীবন।

 বাতের ব্যথা বা আর্থাইটিসের উপসর্গ গুলি কী কী?

 আর্থাইটিসের প্রধান উপসর্গই হল গাঁট ফুলে শক্ত ও লাল হয়ে ওঠা, আড়ষ্টতা যেটা বয়সের সাথে সাথে আরও খারাপ আকার ধারণ করে। এর সাধারণ কতগুলি লক্ষণ হল-

*হাত পায়ে অক্ষমতা, হাঁটতে সমস্যা 
*শরীরে অস্বস্তি বোধ
*ওজন কমে যাওয়া‌
*পেশীর ব্যথা ও দুর্বলতা
*পরিমাণ মতো ঘুম না হওয়া
*শরীরের যে কোনো অংশ ফুলে ওঠা বা ফোলাভাব
*বিভিন্ন জয়েন্টে ব্যথা
*হাড়ের বিভিন্ন জয়েন্ট বিকৃত হয়ে যাওয়া

 আর্থারাইটিসের জন্য কোন কোন বিষয় গুলি দায়ী হতে পারে?

 আর্থ্রাইটিসের তেমন নির্দিষ্ট কোন কারণ থাকে না। এর কারণ গুলি আর্থ্রাইটিসের টাইপ বা ধরণ অনুযায়ী পরিবর্তিত হয়। এর সম্ভাব্য কারণ গুলি নিম্নলিখিত হতে পারে-

১। গাঁটে কোন আঘাত বা বড়সড় চোট যেটা ভবিষ্যতে বাতের দিকে এগোতে পারে।
২।রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়া
৩। অনিয়মিত জীবনযাপন ও দৈনন্দিন জীবনে অতিরিক্ত কাজের চাপ
৪। শরীরে ক্যালসিয়ামের অভাব
৫। গাঁটের কোনোরকম ইনফেকশান

৬। জিনগত সমস্যার কারণে হতে পারে বিশেষত অষ্টিওপোরোসিস। পূর্বের কোন আঘাত, সংক্রমণ, ধূমপান এছাড়া যে সমস্ত পেশায় শারীরিক পরিশ্রম বেশী ইত্যাদির মতো অতিরিক্ত কারণগুলি জিনের সাথে মিথস্ক্রিয়া করে আর্থ্রাইটিসের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। শতকরা ২০ ভাগেরও বেশি রোগীর ক্ষেত্রেই দেখা যায়, বাতরোগের পারিবারিক ইতিহাস থাকে। 

৭। খাদ্যাভ্যাস এবং সঠিক পুষ্টির অভাব বাতের ঝুঁকি বাড়াতে পারে। গাত্র প্রদাহ বৃদ্ধি করে এমন সব খাবার, বিশেষত প্রাণীজাত খাবার এবং পরিশোধিত চিনি বা refined sugar এর মতো উচ্চমাত্রার ডায়েট লক্ষণগুলিকে আরও খারাপ করে তুলতে পারে।

৮। কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ যেমন- ক্লিবসেলা (Klebsiella) ও এলার্জির কারণে কিছুদিনের জন্য বাতের ব্যাথা হতে পারে। সংক্রমণের কারণে সংঘটিত বাতরোগকে রিএকটিভ আর্থ্রাইটিস/Reactive arthritis বলে।


কীভাবে বাতের ব্যথা কে প্রতিরোধ করা যায়?

প্রতিরোধই বাতের সমস্যা থেকে উপশমের উত্তম উপায়। রোগ দেখা দিলে ওষুধের মাধ্যমে প্রতিকার পাওয়া যায় বটে, তবে নিম্নলিখিত উপায়ে এর প্রতিকার পাওয়া যেতে পারে- 

*অ্যালকোহল এবং যেসব খাবার গ্রহণ করলে ইউরিক অ্যাসিড মজুদ হওয়া বেড়ে যায়, সেসব থেকে দূরে থাকা অবশ্যই উচিৎ।
*এমন সমস্ত খাবার খেতে হবে, যা হাড়কে মজবুত রাখে। বাতের সমস্যা তৈরি করে এমন সব খাবার যেমন, মিষ্টি, ডিম, সোয়াবিন এবং দুগ্ধজাত দ্রব্য খাওয়া কমাতে হবে। অতিরিক্ত নুন খাওয়া ত্যাগ করতে হবে।প্রচুর পরিমাণে তাজা শাক-সব্জি, ফল খাওয়া খুব জরুরি। 
*বাতের ব্যথায় কষ্ট হলেও মন কে শান্ত রাখার চেষ্টা করতে হবে। কারণ মানসিক চাপ বাতের ব্যাথা আরও বাড়িয়ে তলে। তাই মস্তিষ্ক শান্ত রাখতে যোগাসন অভ্যাস করতে পারেন।

*ব্যথা উপশমের আরও একটি দারুণ উপায় হল নিয়মিত ব্যায়াম। বাতের সমস্যা অতিরিক্ত হলে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তিনিই বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে আপনার কষ্টের উপশম ঘটাতে পারবেন।
*এছাড়া প্রচুর পরিমাণে পানি খেতে হবে।
*শরীরের ওজন ঠিক রাখতে হবে। 
তবে সবচেয়ে বড় কথা হলো, এই রোগ হলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো চলতে হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা