আইনুন জারিয়া ১২ মে ২০২৪ ০৪:০৮ পি.এম
দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নবীন-কতৃক আয়োজিত ‘বেস্ট ইমপ্লয়ি অফ দ্যা ইয়ার-২০২৪’-এ এবারও বর্ষ সেরা কর্মী নির্বাচিত হয়েছেন ‘নবীন বাংলাদেশ’-এর চারজন কর্মী। তারা প্রত্যেকেই পুরুষ্কার হিসেবে পেয়েছেন ১লক্ষ টাকা করে।
গত বৃহ্পতিবার (৯ই মে) জনাব এনামুল হাসান ব্যবস্থাপনা পরিচালক নবীন বাংলাদেশ এর উপস্থিতিতে এই পুরষ্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নবীন নিউজ থেকে বিজয়ী চারজন বর্ষ সেরা কর্মীদের সাথে যোগাযোগ করা হয়। তাদের মধ্যে জনাব সাইফু্র রহমান বলেন, আমি এই কোম্পানির সাথে প্রায় দের যুগ থেকে আছি, সততা ও নিষ্ঠার সাথে কাজ করছি ,আমাদের এই কোম্পানির সাথে আমি আরও অনেক দূর এগিয়ে যাব।ইনশাআল্লাহ। তিনি বর্তমানে নবীন বাংলাদেশের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি চতুর্থতম বিজয়ী ঘোষিত হয়েছেন।
প্রথম বিজয়ী ঘোষিত হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি সাড়ে চার বছর যাবৎ সেল্স এক্সিউটিভ হিসেবে নবীন বাংলাদেশে কর্মরত আছেন। তিনি বলেন- ,এতগুলো কর্মীর মধ্যে আমাকে বেস্ট ইমপ্লয়ি অব দ্য ইয়ার ঘোষণা করায় আমি অনেক গর্বিত।আলহামদুলিল্লাহ।
পুরস্কার বড় কথা নয়, পুরষ্কৃত হওয়ার সম্মানটা অনেক বড়।
দ্বিতীয় বিজয়ী আব্দুর রহমান জানান, আমি চার বছর ধরে নবীন বাংলাদেশ চকবাজার শাখায় একাউন্টস অফিসার হিসেবে চাকরি করছি বর্ষসেরা পুরস্কারিত হওয়ায় আমি অনেক গর্বিত। আলহামদুলিল্লাহ।
তৃতীয় বিজয়ী শাখা ম্যানেজার আবুল হোসেন বলেন, আমি সাড়ে সাত বছর যাবত এখানে কাজ করছি,এই কোম্পানির থেকে আমি অনেক সম্মাননা পেয়েছি। কোম্পানি আমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে , আমরাও কোম্পানির সাথে আছি, এজন্য কোম্পানিকে অনেক ধন্যবাদ।
অন্যান্য কর্মীদের সাথে কথা বলে জানা যায়, প্রায় সাত-আট বছর ধরে এই পুরস্কার বিতরণ প্রথা চলিত রয়েছে। এছাড়াও কর্মীদের কাজের প্রতি উৎসাহ বাড়াতে 'বেস্ট ওয়ার্কিং মান্থ' প্রতি মাসে আয়োজন করা হয়।
নবীন এর ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান জানান, প্রতিবছরই নবীন বাংলাদেশ থেকে বিভিন্ন পদবীর কর্মচারীকে বিভিন্ন পুরস্কারে পুরস্কারিত করা হয়। এই বছর চারজন কর্মীকে ১লক্ষ টাকা করে পুরষ্কৃত করা হয়েছে, সামনের বছর আমাদের বাকি প্রতিষ্ঠান গুলো থেকেও আরো বেশি কর্মীদেরকে পুরস্কারিত করা হবে। ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ২০০১ সাল থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স পন্য সামগ্রি নিয়ে এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। চায়নার সেনঝেন ও গুয়াংজু শহরে নবীন গ্রুপের নিজস্ব শাখা ও ফ্যাক্টরি রয়েছে । যার নাম- নবীন সেনঝেন চায়না কোম্পানি লিমিটেড, যেখানে টিভি ও স্পিকার তৈরী করে বিভিন্ন দেশে বিক্রি করা হয়। নবীন বাংলাদেশের পন্য যেমন- টিভি, স্পিকার সহ সকল পণ্য চায়নায় নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করা হয়।
এছাড়াও নবীন গ্রুপের ,নবীন ফ্যাশন, নবীন এক্সপ্রেস, নবীন ফুড, নবীন ফাউন্ডেশন সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।
নবীন নিউজ/জেড
সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’
নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া
শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি
শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি
ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫
১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা
আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা
কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি
ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা
পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি
ব্যবসায়ী মানেই যেন অপরাধী!
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার
ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ
হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার
৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি
সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে
রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান
দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি
এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে
মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার
১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন
মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো