নবীন নিউজ, ডেস্ক ১৮ মে ২০২৪ ১১:০৩ এ.এম
বাংলাদেশে প্রথমবারের মতো ১০০ জন উদ্যোক্তার দেশীয় পণ্যের পসরা নিয়ে চালু হলো নতুন এক প্লাটফর্ম। নারী উদ্যোক্তাদের সংগঠন ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)’ এর নতুন উদ্যোগ অনলাইন মার্কেট প্লেস- উইহাটবাজার ডটকম।
বৃহস্পতিবার (১৬মে) রাজধানীর একটি হোটেলে এই বিশেষায়িত ই-কমার্স প্লাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এবং বিশ্বব্যাংকের লিড কান্ট্রি ইকোনোমিস্ট সোলায়মান কুলিবালি।
এ সময় ডা. দীপু মনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার একজন মানুষকে কীভাবে পালটে দিতে পারে -উই একটি তার উদাহরণ। নারীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে উই।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে জানিয়ে ডাক্তার দীপু মনি বলেন- সরকারের নানান মন্ত্রণালয়ের এই প্রশিক্ষণ গুলো দিয়ে নারীরা ক্রমাগত দক্ষ হয়ে উঠছে। তারা সংঘবদ্ধ হতেও শিখেছে। প্রান্তিক মানুষগুলোকে নারীসহ এই মানুষগুলোকে মূলধারায় নিয়ে আসার জন্য বঙ্গবন্ধু কন্যার চেষ্টা আমরা দেখছি।
সভাপতির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারের নানা সুবিধার কারণে আজকে ৫০ শতাংশের বেশি নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। এখন থেকে আরো ৫ হাজার নারী উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে গ্রান্ট দেওয়া হবে। আশা করছি জুন মাস থেকেই এটা দেওয়া শুরু হবে।
উই এর সঙ্গে মিলে ডাক বিভাগের মধ্যে একটি সমঝোতায় উদ্যোক্তাদের পণ্য ডেলিভারিতে সহায়তা করা হবে তাদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, নারী উদ্যোক্তারা খুব সুলভ মূল্যে যাতে উচ্চগতির ইন্টারনেট পান সেই ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উই হাটবাজার ডটকম চেয়ারম্যান জাহানুর কবির সাকিব। এরপর নতুন এই প্লাটফর্ম বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানের পরিচালক ঈমানা হক জ্যোতি। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের লিড কান্ট্রি ইকোনোমিস্ট সোলায়মান কুলিবালি।
অনুষ্ঠানে উইহাটবাজারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ই-ক্যাব সাধারণ সম্পাদক ও উই হাটবাজার এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার নিশা। তিনি জানান, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে ডিজিটাল কমার্স খাতে দেশে ৪০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই প্লাটফর্মের কল্যাণে ই-কমার্স খাতে এক লাখ নারীর কর্মসংস্থান হবে। এখন ১০০ মার্সেন্ট নিয়ে শুরু করলেও সামনে আরও মার্সেন্ট যোগ করা হবে।
অনুষ্ঠানে আইসিটি খাতের শীর্ষ সংগঠন বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্কোসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/জেড
সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’
নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া
শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি
শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি
ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫
১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা
আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা
কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি
ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা
পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি
ব্যবসায়ী মানেই যেন অপরাধী!
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার
ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ
হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার
৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি
সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে
রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান
দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি
এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে
মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার
১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন
মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো