নবীন নিউজ, ডেস্ক ১৭ অক্টোবার ২০২৪ ১২:২৪ পি.এম
সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় ৩ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে অনিয়মের অভিযোগ তুলে কর্মকর্তার অপসারণ দাবিতে গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেন এই কারখানার শ্রমিকরা। পরে মালিকপক্ষ সব দাবি মেনে নিলে কাজে যোগ দেন তারা। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে। প্রথম দিকে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামকে অপসারণ করা হলেও পরে কর্তৃপক্ষ আবার তাকে কারখানায় যোগদান করায়। আজ তাকে আবারও অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, ‘কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণ ও টিফিন বিল বৃদ্ধি করে বেতনের সঙ্গে সংযুক্ত করা। এসব দাবি মেনে নিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু পরে কারখানা কর্তৃপক্ষ আবারও তাইজুল ইসলামকে যোগদান করিয়েছেন। এ ছাড়া টিফিন বিলও বেতনের সঙ্গে সংযুক্ত করা হয় নাই। যে কারণে শ্রমিকরা আবার সড়ক অবরোধ করে আজ বিক্ষোভ শুরু করেছেন।’
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
তবে এ বিষয়ে শিল্পপুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, ‘আমরা ঘটনাস্থলে খুব ঝামেলায় আছি। খবর নিচ্ছি। পরে ফোন দিয়েন।’
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা