নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ১২:৫৪ পি.এম
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড তহবিল সংগ্রহের জন্য সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে । কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে, পুঁজিবাজার থেকে ৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করবে।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এসব শেয়ার সালভো কেমিক্যালের উদ্যোক্তা ও পরিচালকদের মাঝে ইস্যু করা হবে।
বৃহস্পতিবার (২৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি কার্যকরী মূলধন বাড়াতে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয় করবে। এছাড়া নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য কোম্পানিটি এলসির মাধ্যমে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উৎপাদনী মেশিন আমদানি করবে।
এদিকে সভায় সালভো কেমিক্যালের নাম সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ফলে ‘সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড’ এর পরিবর্তে কোম্পানিটির নাম হবে ‘সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’। সাধারণ বিনিয়োগকারী এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
কোম্পানিটি জানায়, আগামী ১৮ জুলাই সকাল সাড়ে ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশেষ সাধারণ সভা বা ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুন।
নবীন নিউজ/জেড
সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’
নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া
শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি
শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি
ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫
১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা
আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা
কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি
ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা
পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি
ব্যবসায়ী মানেই যেন অপরাধী!
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার
ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ
হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার
৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি
সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে
রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান
দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি
এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে
মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার
১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন
মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো