নবীন নিউজ, ডেস্ক ০৯ মে ২০২৪ ০৯:৪৪ এ.এম
দেশে প্রথমবারের মতো একটি প্রি-পেইড কার্ড প্রবর্তন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) । মেডিক্যাল ট্যুরিজমে সহায়তা প্রদানের লক্ষ্যে মাস্টারকার্ডের সহাযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করেছে ইবিএল। ভারতে চিকিৎসা প্রত্যাশী বাংলাদেশী নাগরিকরা এই কার্ড ব্যবহারে বিশেষভাবে উপকৃত হবেন।
নতুন এই দ্বৈত কারেন্সী কার্ডধারীরা ভারতের দিল্লী, চেন্নাই, মুম্বাই, বেংগালুড়ু, পুনে, আহমেদাবাদ, জয়পুর ও লক্ষ্ণৌ এর ১২০টির অধিক হাসপাতালে যেকোন পরিমান হসপিটাল বিলের ওপর ১০ শতাংশ মূল্যছাড় সুবিধা লাভ করবেন। উপরন্তু, কার্ডধারীরা সৌজন্যমূলক দাত ও চোখ চেকআপ, ভারতে অবস্থানকালে এক দিনের জন্য আগ্রার তাজমহল ভ্রমণ অথবা সিটি ট্যুর সুবিধা পাবেন।
নির্বিঘ্নে ভ্রমণকে নিশ্চিত করার মাধ্যমে নতুন এই কার্ড ব্যবহারকারীদের মেডিক্যাল ট্যুরিজম অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। কার্ডধারীরা ভারতে সৌজন্যমূলক এয়ারপোর্ট ট্রান্সফার এবং মাস্টারকার্ড ‘ফ্লাইট ডীলে পাস’ এর সুবিধা পাবেন।
অফারগুলো পেতে হলে কার্ডধারীদের নির্দিষ্ট ইবিএল ওয়েবপেইজে একটি ট্রিটমেন্ট ইনকোয়ারি জমা দিতে হবে এবং বিভিন্ন হাসপাতাল কর্তৃক অফারকৃত ট্রিটমেন্ট অপশন ও কস্ট এস্টিমেট থেকে নিজের জন্য সবচেয়ে উপযোগী অপশনটি নির্বাচন করতে হবে। কার্ডধারী রোগীদের মেডিক্যাল ভিসা, হোটেল বুকিং, ডাক্তারের এপয়েন্টমেন্টসহ অন্যান্য সেবা প্রদান করা হবে।
কার্ডে অন্যান্য যেসব সুবিধা অন্তর্ভূক্ত তার মধ্যে রয়েছে বিশ্বের অন্যান্য স্থনে ২৪/৭ নগদ উত্তোলন, বাংলাদেশ ইস্টার্ন ব্যাংকের শত শত এবং মাস্টারকার্ডের সাত হাজারের অধিক পার্টনার মার্চেন্ট আউটলেটে বিশেষ মূল্যছাড়।
অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা ভিকাশ ভার্মা বলেন, “স্বাস্থ্যখাতে দেশীয় ও আন্তঃসীমান্ত পেমেন্টকে স্ট্রীমলাইন করতে মাস্টারকার্ডের প্রতিশ্রুতি পুনঃব্যাক্ত হয়েছে এই সহযোগিতার মধ্য দিয়ে। এর মাধ্যমে, উদ্ভাবনের ওপর ভিত্তি করে কোনও নতুন ক্ষেত্রে সহযোগিতা প্রদানে আমাদের প্রতিষ্ঠানের ভিশনও প্রতিফলন হয়েছে।
উদাহরণ স্বরূপ, এই ক্ষেত্রে যারা স্বাস্থ্যসেবার সঙ্গে ট্যুরিজিমকে যুক্ত করতে চান আমরা তাদের সহায়তা প্রদান করবো। বাংলাদেশের কার্ডধারীদের সর্বোচ্চ সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নতুন এই কার্ডটি ভারতে মেডিক্যাল ট্যুরিজম উন্নয়নে অবদান রাখবে”।
ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, “মাস্টারকার্ডের সহযোগিতায় প্রথম প্রি-পেইড মেডিক্যাল ট্যুরিজিম কার্ড প্রবর্তন করতে পেরে আমরা গর্বিত, যা আমাদের গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বিপ্লব বয়ে আনবে। হসপিটাল বিলের ওপর ছাড়, সৌজন্যমূলক হেলথ চেকআপ, উপভোগ্য ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে আমরা গ্রাহকদের নিরবিচ্ছিন্ন এবং উপভোগ্য মেডিক্যাল ট্যুরিজিম অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহককেন্দ্রিক পন্য ও সেবা প্রদানে লীডার হিসেবে আমাদের অবস্থান পুনঃরায় নিশ্চিত হয়েছে এই উদ্যোগের মাধ্যমে”।
নবীন নিউজ/জেড
সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’
নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া
শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি
শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি
ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫
১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা
আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা
কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি
ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা
পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি
ব্যবসায়ী মানেই যেন অপরাধী!
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার
ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ
হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার
৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি
সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে
রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান
দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি
এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে
মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার
১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন
মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো