শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

ব্যবসায়ী মানেই যেন অপরাধী!

নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ১১:৩৫ এ.এম

ফাইল ছবি

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে নীতিনির্ধারকদের প্রোডাক্ট কস্ট অ্যানালাইসিস করা দরকার। কাঁচামাল আমদানি করতে পারছি না আমরা। ব্যবসায়ী হওয়া মানেই যেন আমি একজন অপরাধী। সবাই চুষে খায়। এ জন্যই নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। সব সরকারের চরিত্র এক। সরকার যে নীতি নিচ্ছে এগুলো বাস্তবায়িত হলে আমরা কোথায় যাব? গ্যাস ও ভ্যাট বৃদ্ধির আগে অর্থনীতি ও জনজীবনে এর কী প্রভাব পড়বে তা খতিয়ে দেখা হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাও করা হয়নি।

গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনাতনে আয়োজিত ইনভেস্টমেন্ট প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান, এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান, লাফার্ম সুরমা সিমেন্টের সিইও ইকবাল হোসাইন চৌধুরী। ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৌলত আকতার মালা। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ার রহমান।

এ কে আজাদ বলেন, ‘আমি বিশ্বাস করি- আমাদের পরিবর্তন সম্ভব। দেশ পরিবর্তন হতেই হবে। আজকের এই তরুণরাই সেই পরিবর্তন আনবেন। আমরা ভাবিনি কখনই যে এমন একটা আন্দোলনের মাধ্যমে এ ধরনের একটা পরিবর্তন আসবে। কিন্তু তাঁরা সেটা করে দেখিয়েছে। তরুণরা দেখিয়ে দিয়েছে, পরিবর্তন সম্ভব। দেশ পরিবর্তন হতেই হবে। এ জন্য সময় দরকার। বর্তমানে নেওয়া নীতিগুলো বাস্তবায়ন হলে দেশের চিত্র পাল্টে যাবে।’

প্রধান অতিথি হিসেবে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেখবেন সরকারকে আমরা ধীরে ধীরে অনেক ব্যবসা থেকে সরিয়ে আনব। সরকারের ব্যবসা করার দরকার নেই। ব্যবসায়ীরা ব্যবসা করবে আমরা তার গ্রাউন্ড তৈরি করে দেব। আমরা বড় কনজুমারের কাছে এই সম্পত্তিগুলো হস্তান্তর করব, তারা তাদের মতো করে ব্যবসা করবে। সেক্ষেত্রে আমাদের নতুন করে ইকোনমিক জোন না করে সেই জায়গাগুলোকেই ইকোনমিক জোন হিসেবে কাজে লাগানোর একটি বিকল্প সমাধান কাজ করবে।’

ডিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট আবুল কাসেম খান বলেন, ‘সাপ্লাই চেইন ম্যাকানিজমে আমরা অনেক দুর্বল। আমি একজন বাংলাদেশি হিসেবে লিমিটেড ইনভেস্টমেন্টের সুযোগ পাচ্ছি। আমাদের পলিসি মেকাররা ফরেন এক্সচেঞ্জের বিষয়ে ন্যারো মাইনডেড। তাঁরা মনে করেন সব ব্যবসায়ী দেশ ছেড়ে চলে যাবেন টাকা নিয়ে। যারা যাওয়ার তারা চলে গেছেন, আমরা কিন্তু রয়ে গেছি। আমরা যাচ্ছি না কোথাও।’ তিনি বলেন, ‘দুর্নীতির কারণে সব খাত নষ্ট হয়ে গেছে। এসব ভেঙে দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। দেশের জন্য কাজ করতে হবে, যাতে টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি হয়।’

এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, ‘নতুন উদ্যোক্তাদের মধ্যে অস্থিরতা কাজ করছে। তাদের এমন পরিবেশ দিতে হবে- যেন তারা বিনিয়োগে আগ্রহী হন। নতুন উদ্যোক্তারা যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তার জন্য ইনস্যুরেন্স নেই। ফেইল করলে আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। নতুনদের জন্য ট্যাক্স ভীতিকর এক অবস্থা। আমাদের উচিত তাদের জন্য বিষয়টি একটু রিলাক্স করা যায় কি না- তা নিয়ে ভাবা। নতুন ও ছোট ব্যবসা করার জন্য নতুনদের সুইটেবল পরিবেশ দেওয়া দরকার।

নবীন নিউজ/এফ 

আরও খবর

news image

সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’

news image

নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া

news image

শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি

news image

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

news image

জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা 

news image

আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি

news image

ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫

news image

১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

news image

যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা

news image

আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা

news image

কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি

news image

ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা

news image

পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি

news image

ব্যবসায়ী মানেই যেন অপরাধী!

news image

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

news image

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার

news image

ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ

news image

হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু

news image

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

news image

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ

news image

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার

news image

৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি

news image

সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে

news image

রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান

news image

দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার

news image

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি

news image

এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে

news image

মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার

news image

১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন

news image

মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো