নবীন নিউজ, ডেস্ক রিপোর্ট ০৯ এপ্রিল ২০২৪ ১২:৪৬ পি.এম
ঈদের আগে শেষ মুহূর্তে ঘরে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে বাস, ট্রেন ও লঞ্চে। সোমবার (৮ এপ্রিল) বিকাল থেকে রেলস্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা গেছে।
এবার ঈদের ছুটি পাঁচ দিন। তবে ছুটি শুরুর এক দিন আগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। তবে গরমের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। রাজধানী থেকে বের হওয়ার পর মহাসড়কগুলোর মধ্যে উত্তরবঙ্গ যেতে সাভার-নবীনগর-চন্দ্রা, আব্দুল্লাহপুর-বাইপাইল ও নবীনগর- আরিচা মহাসড়কের প্রতিটি পয়েন্টে যাত্রী আর যানবাহনের চাপ ছিল। তবে অন্যবারের মতো এবারও যাত্রীদের অভিযোগ, গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সোমবার (৮ এপ্রিল) দুপুর থেকেই কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের চাপ বেড়ে যায়। এর আগে গত ৪ এপ্রিল থেকে টিকিট দেখে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দিলেও সোমবার অতিরিক্ত যাত্রীর চাপে রেলওয়ে কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করতে পারেনি। ফলে কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহী, জামালপুর, সিলেট, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, চিলাহাটিগামী ট্রেনগুলোতে বিনা টিকিটের যাত্রী দিয়ে ভরে যায়। এতে টিকিটধারী অনেক যাত্রীই তাদের নির্ধারিত আসন পর্যন্ত যেতেই পারেননি। কমলাপুর থেকে ছেড়ে আসা ঐসব ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে আসার পর শত শত যাত্রী ট্রেনের ছাদে চড়েন। প্রতি বছরের ঈদে ঘরে ফেরার সেই চিরচেনা দৃশ্য ফিরে আসে।
ঈদযাত্রায় ট্রেনে নাশকতা বা সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এদিকে সোমবার (৮ এপ্রিল) বিকালের পর সদরঘাট লঞ্চ টার্মিনালে সেই চিরচেনা রূপ ফিরে আসে। ভোলা, পটুয়াখালী, মনপুরা, হুলারহাট, হাতিয়া, চাঁদপুর ও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় ছিল।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন