নবীন নিউজ, ডেস্ক ১৪ মে ২০২৪ ১২:০৭ পি.এম
গত কয়েক বছর আগেও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারদর কম থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিকল্পনায় এলএনজি ব্যবহারে নেওয়া উদ্যোগ বাংলাদেশকে যথেষ্ট ভুগিয়েছে৷ এতে দেশের অর্থনীতিতে অস্থিতিশীল বৈশ্বিক বাজারের অভিঘাতের মাত্রাও বেড়েছে।
শিল্পে গ্যাসভিত্তিক ক্যাপটিভ বিদ্যুৎ (কারখানায় নিজস্ব বিদ্যুৎব্যবস্থা) উৎপাদনে দক্ষতা বৃদ্ধি এবং জেনারেটর থেকে নির্গত তাপের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) পরিমাণ ৫০.১৮ বিলিয়ন ঘনফুট হ্রাস করা সম্ভব। এতে বছরে সাশ্রয় হবে প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার।
এমন পদক্ষেপ বাংলাদেশের ব্যয়বহুল আমদানিনির্ভরতা কমানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) এক গবেষণায় উঠে এসেছে।
সংস্থাটি জ্বালানির বাজার, এর প্রবণতা এবং নীতিসম্পর্কিত বিষয়গুলো যাচাইয়ের কাজ করে। দেশের ক্রমবর্ধমান এলএনজির চাহিদা হ্রাসে, এ গবেষণায় ৫১টি শিল্প-কারখানার প্রায় ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১২৪টি গ্যাসচালিত ক্যাপটিভ জেনারেটরের ওপর জরিপ চালিয়ে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, শিল্প খাতে গ্যাসচালিত ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের গড় দক্ষতা ৩৫.৩৮ এবং উচ্চ-দক্ষতার জেনারেটর ব্যবহারে এটি ৪৫.২ শতাংশে উন্নীত করা সম্ভব। এ ছাড়া পুরাতন ও অদক্ষ তথা ব্যয়বহুল জেনারেটরের বদলে জ্বালানি দক্ষ জেনারেটর লাগিয়ে এবং জেনারেটর থেকে নির্গত তাপকে কাজে লাগিয়ে আমদানি করা এলএনজির চাহিদা বছরে ৫০.১৮ বিলিয়ন ঘনফুট বা ২১ শতাংশ কমাতে পারে।
বাংলাদেশের জ্বালানি খাতবিষয়ক আইইইএফএর প্রধান বিশ্লেষক এবং গবেষণা প্রতিবেদনের লেখক শফিফুল আলম বলেন, ‘দেশের উন্নয়নে পর্যাপ্ত জ্বালানি আমদানির পরিকল্পনা করা হলেও, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মাত্রাতিরিক্ত অস্থিতিশীলতা, স্থানীয় মুদ্রার দরপতন এবং তার আর্থিক অভিঘাত মোকাবিলার বিষয় বিবেচনায় রাখা হয়নি। গ্যাসের ক্রমবর্ধমান চাহিদায় অস্থিতিশীল জ্বালানি এলএনজির ওপর নির্ভরশীলতা মাত্রাতিরিক্ত বাড়লে বাংলাদেশের অর্থনীতি আরও ঝুঁকিতে পড়বে।’
তিনি বলেন, ‘গ্যাসভিত্তিক ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির অদক্ষ ব্যবহারের ফলে বছরে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস খরচ হয়। গত দশকে ক্যাপটিভ জেনারেশনের গড় দক্ষতা ৩০ থেকে বেড়ে ৩৫.৩৮ শতাংশে উন্নীত হলেও এ খাতে আরও জ্বালানি দক্ষতা বৃদ্ধির সুযোগ রয়েছে।’
নবীন নিউজ/জেড
সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’
নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া
শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি
শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি
ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫
১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা
আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা
কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি
ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা
পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি
ব্যবসায়ী মানেই যেন অপরাধী!
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার
ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ
হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার
৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি
সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে
রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান
দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি
এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে
মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার
১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন
মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো