রবিবার ১৪ ডিসেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি

নবীন নিউজ, ডেস্ক ০১ ডিসেম্বার ২০২৫ ০১:২৩ পি.এম

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে ফের আলোচনায় উঠে এসেছে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) বিষয়টি। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ারবাজারে ভালো কোম্পানি, বিশেষ করে বিদেশি বহুজাতিক কোম্পানি ও বড় মূলধনী কোম্পানির ক্ষেত্রে সরাসরি তালিকাভুক্তির সুযোগ থাকা উচিত। এছাড়া অর্থের প্রয়োজন নেই—এমন কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের শেয়ার বিক্রির জন্যও শেয়ারবাজার উন্মুক্ত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে সরকারি কিংবা বেসরকারি কোম্পানির জন্য একই ধরনের নিয়ম থাকাই বাঞ্ছনীয়। এর মাধ্যমে বাজারে শেয়ারের সরবরাহ বাড়বে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) বিধিমালা, ২০২৫-এর খসড়া বিষয়ে অংশীজনদের পরামর্শ গ্রহণে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একটি বৈঠকের আয়োজন করে। সে বৈঠকে শেয়ারবাজারে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির বিষয়টি আলোচনায় উঠে আসে। এছাড়া গত কয়েক মাস আগে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। শেয়ারবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স কমিটি আইপিও খসড়া আইনে বহুজাতিক ও বেসরকারি খাতের বৃহৎ কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির সুপারিশ করেছিল। কিন্তু বিএসইসির খসড়া আইপিও বিধিমালায় সরাসরি তালিকাভুক্তির বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, আইপিও বিধিমালায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তিতে একটি হাইব্রিড মডেল চালুর জন্য বিএসইসিকে সুপারিশ করেছি। আইপিওতে যে শেয়ার ছাড়া হয়, তাতে কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা সরাসরি লাভবান হন না। এখন যদি আইপিওতে সে শেয়ার ইস্যু করা হয়, তার একটি অংশ উদ্যোক্তা বা পরিচালকরা সরাসরি বিক্রি করতে পারেন, তাহলে তারা বাজারে আসতে উদ্বুদ্ধ হবেন। এতে বাজারে ভালো কোম্পানির শেয়ারের সরবরাহ বাড়বে।

তিনি আরো বলেন, বর্তমানে বেসরকারি কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে বিএসইসির পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে, সেটি তুলে দেওয়া উচিত। একই বাজারে সরকারি কোম্পানির জন্য এক ধরনের বিধান আর বেসরকারি কোম্পানির জন্য ভিন্ন বিধান থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। এটা এক ধরনের বৈষম্য। প্রয়োজনে আইন-কানুন পরিপালন এবং কোম্পানিগুলো যেন সঠিক তথ্য প্রদান করে, সেটি নিশ্চিত করতে হবে। কোম্পানির প্রকৃত তথ্য জানার পর যদি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, সেটি বিনিয়োগকারীর ওপরই ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন ডিবিএ সভাপতি।

আইপিওর খসড়া বিধিমালায় সরাসরি তালিকাভুক্তির বিষয়টি না থাকার বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আমার দেশকে বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য লিস্টিং রেগুলেশন রয়েছে। সেখানে সরাসরি তালিকাভুক্তির বিষয়টিও রয়েছে। কিন্তু বিএসইসি নির্দেশনা দিয়ে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অবশ্য সরকারি কোম্পানির জন্য এ সুযোগ রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’

news image

নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া

news image

শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি

news image

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

news image

জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা 

news image

আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি

news image

ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫

news image

১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

news image

যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা

news image

আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা

news image

কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি

news image

ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা

news image

পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি

news image

ব্যবসায়ী মানেই যেন অপরাধী!

news image

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

news image

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার

news image

ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ

news image

হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু

news image

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

news image

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ

news image

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার

news image

৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি

news image

সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে

news image

রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান

news image

দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার

news image

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি

news image

এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে

news image

মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার

news image

১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন

news image

মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো