শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি

নবীন নিউজ, ডেস্ক ১৮ মে ২০২৪ ০৯:৪৩ এ.এম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট সংক্রান্ত প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশের সরকারি-বেসরকারি প্রায় ৩০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

জানা গেছে, আগামী ২৪ মে নিউইয়র্কের একটি হোটেলে এটি আয়োজিত হবে। অফশোর ব্যাংকিং হিসাবের আওতায় প্রবাসীরা যাতে দেশের বিভিন্ন ব্যাংকে ডলার জমা রাখতে উদ্বুদ্ধ হন, সেজন্য আয়োজিত নানা প্রচারণায় অংশ নেবেন তারা। পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত একটি অনুষ্ঠানেও তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। সরকারি-বেসরকারি ব্যাংকের এমডিদের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানও।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।

অনুষ্ঠানে বক্তব্য দেবেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন, ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেইন, অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন। জানা গেছে, এ অনুষ্ঠানের খরচও বহন করবে উল্লিখিত ব্যাংকগুলো।

পাশাপাশি একই সময়ে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের আয়োজনে আন্তর্জাতিক ব্যাংক সম্মেলনে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আরও ২৫ জন এমডি। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এসব ব্যাংক এমডির বিদেশ যাওয়া সংক্রান্ত নথি অনুমোদন করেছে। 

তবে ডলার সংকটের মধ্যে একসঙ্গে প্রায় অর্ধেক ব্যাংক এমডির বিদেশে যাওয়া নিয়ে ব্যাংক খাতে নানা প্রশ্ন উঠেছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’

news image

নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া

news image

শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি

news image

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

news image

জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা 

news image

আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি

news image

ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫

news image

১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

news image

যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা

news image

আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা

news image

কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি

news image

ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা

news image

পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি

news image

ব্যবসায়ী মানেই যেন অপরাধী!

news image

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

news image

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার

news image

ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ

news image

হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু

news image

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

news image

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ

news image

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার

news image

৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি

news image

সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে

news image

রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান

news image

দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার

news image

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি

news image

এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে

news image

মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার

news image

১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন

news image

মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো