নবীন নিউজ, ডেস্ক ০৭ সেপ্টেম্বার ২০২৪ ১২:৩৭ পি.এম
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজে ফিরতে শুরু করেছে পোশাক শ্রমিকরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর জামগড়া ডিইপিজেড, পলাশবাড়ীতে যেসকল কারখানা বিক্ষোভ করেছিলেন, ওই সকল পোশাক কারখানার শ্রমিকদের আজ কাজে যোগ দিতে দেখা যায়।
তবে সকাল ৯টার দিকে দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া কোনোরকম বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে যার যার নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন কাজ। কারখানাগুলোর সামনে অধিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া একাধিক সেনাবাহিনী টহল টিম শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।
বাংলাদেশ গামের্ন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পায়নি।
আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শারমিন গার্মেন্টস ও অনন্ত গার্মেন্টস বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে।
উল্লেখ্য, টানা কয়েকদিন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। শ্রমিকরা বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আশুলিয়া-ডিইপিজেত-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা