নবীন নিউজ ডেস্ক ১৬ নভেম্বার ২০২৪ ১১:০৮ এ.এম
প্রশ্নের জবাবে নবীন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান জানান, বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক সংবাদ এর প্রচারণা দেখে, শুধুমাত্র সত্য সংবাদ প্রচার করার উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম ‘নবীন নিউজ’। যার প্রথম সবক ছিলো "THE MESSAGE OF TRUTH"
একঝাক প্রাণবন্ত অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠান থেকে এসে আমার প্রতিষ্ঠানের সামাজিক কার্যক্রম দেখে আমাকে উৎসাহ দিলেন ‘নবীন নিউজ’ চালু করার। তাদেরকে সাথে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করলাম এবং উৎসবমুখর পরিবেশে মিডিয়া পাড়া নামক স্থান মগবাজারে অফিস নিয়ে চালু করা হলো ‘নবীন নিউজ’।
কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হলো বিপত্তি। যেই ‘নবীন নিউজ’ এর যাত্রা শুরু করার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল মানুষের কাছে সত্য সংবাদ প্রচার করা,‘THE MASSAGE OF TRUTH’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠানের যাত্রা শুরু, সেই প্রতিষ্ঠানের সংবাদকে আকর্ষণীয় করতে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারসহ অসত্য এবং কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ শুরু হলো। যা আমার নীতি বহির্ভূত। এর প্রতিরোধ এবং প্রতিবাদী হওয়ার কারণে বিনা নোটিশে চলে যায় নবীন নিউজের বেশকিছু কর্মী।
প্রাতিষ্ঠানিক ছাড়পত্র না দেখেই অন্যান্য প্রতিষ্ঠান ‘নবীন নিউজ’ এর কর্মীদের চাকরি দিয়ে দেয়। অন্যান্য মিডিয়া নাকি এভাবেই চলে।
সংবাদ প্রচারে টুইস্ট না দিলে নাকি সংবাদ আকর্ষণীয় হয়না। ‘নবীন নিউজ’ এর মাধ্যমে আমি চেয়েছিলাম মানুষের সেবা করতে। দেশের জনগণের মৌলিক চাহিদা সরকারের কাছে প্রকাশ করে সমস্যার সমাধান , জাতীয় সমস্যার সমাধান , ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে সত্য প্রচার ছিল আমার একমাত্র উদ্দেশ্য। মানুষের সাথে প্রতারণা হয় এমন কোন সংবাদ ‘নবীন নিউজ’ এ কখনো প্রচার করা হবে না। কিন্তু ‘একজন মাদ্রাসা ছাত্রের হাতে মা খুন’- এই সংবাদটি কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই অন্যান্য মিডিয়ার অসত্য সংবাদ প্রচার করে আমার প্রতিষ্ঠান। যা আমার হৃদয়ে রক্তক্ষরণ করেছে।
এমন একটি সংবাদ আমার জাতিকে বিভক্ত করার জন্য যথেষ্ট হতে পারে। যার দায়ভার নিয়ে আমি মহান আল্লাহর দরবারে হাজির হতে পারবোনা। এই চিন্তা করেই আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি।
যদিও শুরু থেকে এখন পর্যন্ত ‘নবীন নিউজ’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সমস্ত খরচ ‘নবীন বাংলাদেশ’ বহন করছে। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থসহ ইভ্যালী নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ আটকে থাকার পরেও শুধুমাত্র মহান আল্লাহর রহমত ও গরীব-দুঃখী অসহায় মানুষের দোয়ার কারণে এখনো সম্মানের সাথে মাথা উচু করে দাঁড়িয়ে আছে আমার প্রতিষ্ঠান ‘নবীন বাংলাদেশ’।
‘নবীন নিউজ’ প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য সংবাদ প্রচারের মাধ্যমে সমাজের সেবা, যা আমার এবং বর্তমান নিউজ টিমের পক্ষে এই মুহুর্তে সম্ভব হচ্ছেনা। তাই অফিস চালু রেখে ‘নবীন নিউজ’ এর সকল প্রকার সংবাদ প্রচার সাময়িক ভাবে বন্ধ করছি।
ভবিষ্যতে সত্যবাদী সাংবাদিকদের সাথে নিয়ে সত্যের বিজয় অর্জনের মাধ্যমে আবারও ‘নবীন নিউজ’ সংবাদ প্রচার শুরু করবে ইনশাআল্লাহ।
‘জাতির কাছে এমন অসত্য সংবাদ প্রচার করার কারণে আমি ও নবীন পরিবার ক্ষমা প্রার্থনা করছি।’
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন