নবীন নিউজ, ডেস্ক ২৩ জানু ২০২৫ ০৯:০২ এ.এম
রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তৈরি হওয়া অস্থিরতার জেরে বাংলাদেশে ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে বেনাপোল বন্দর দিয়ে কমে গেছে যাতায়াত। সদ্য বিদায়ী বছরে ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা কমেছে ২ লাখ ৩৪ হাজারের বেশি। ভিসা বন্ধ থাকায় দুই দেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন নাগরিকরা। পরিস্থিতি শান্ত হওয়ায় আবারও ভারতকে ভিসা চালুর অনুরোধ করেছেন তারা।
বেনাপোল বন্দর থেকে ভারতের কোলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। ভ্রমণ, ব্যবসা চিকিৎসা বা অন্যান্য কাজে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীদের বড় অংশ ব্যবহার করেন বেনাপোল-পেট্রাপোল রুট।
গণঅভ্যুত্থান পরবর্তী নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে কমে গেছে যাত্রী যাতায়াত। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কমেছে ২ লাখ ৩৪ হাজার। বাংলাদেশিদের পাশাপাশি কমেছে ভারতীয়দেরও যাতায়াত।
যাত্রী কম থাকায় চাপ নেই ইমিগ্রেশনেও। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূইয়া বলেন, ভারত ভিসা না দেয়ার কারণে বেনাপোল ইমিগ্রেশন যাত্রীদের যাতায়াত অনেক কমে গেছে। তবে যারা ভিসা পাচ্ছেন তাদের সেবা দেয়ার জন্য ইমিগ্রেশন পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক ফয়সাল আহসান সজীব বলেন, সাময়িকভাবে বন্দরের আয়ে কিছুটা প্রভাব পড়লেও এটি শিগগিরই ঠিক হয়ে যাবে।
বেনাপোল বন্দরে থাকা যাত্রীরা জানান, ভারত ভিসা সেবা বন্ধ রাখায় ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কিংবা অন্যান্য কাজে বাংলাদেশিরা যেমন যেতে পারছেন না, তেমনি ক্ষতির মুখে পড়ছেন ভারতীয়রাও।
যাতায়াতকারীরা বলছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে। এমন বাস্তবতায় ভারত আবারও ভিসা চালু করতে পারে।
সবশেষ ১৯ জানুয়ারি বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেছে ১ হাজার ৭৩৫ জন পাসপোর্টধারী।
নবীন নিউজ/জেড
সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’
নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া
শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি
শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি
ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫
১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা
আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা
কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি
ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা
পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি
ব্যবসায়ী মানেই যেন অপরাধী!
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার
ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ
হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার
৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি
সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে
রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান
দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি
এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে
মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার
১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন
মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো