নবীন নিউজ, ডেস্ক ১০ মে ২০২৪ ০৫:৫৮ পি.এম
নারীরা যখন মা হন তখন তাদের মধ্যে স্পষ্টতই অনেক ধরনের শারীরিক পরিবর্তন ঘটে। শিশুর জন্মের পর মায়ের শরীর ও মনে নানা পরিবর্তন আসে। এমনকি বিভিন্ন কারণে নারীদের ওজনও বেড়ে যায় মা হওয়ার পর। তবে কখনো কি শুনেছেন, পুরুষরা যখন পিতা হন তখন পুরুষের শরীরে কোনো পরিবর্তন এসেছে? বেশিরভাগেরই উত্তর হবে ‘না’।বলবেন পুরুষের আবার কী পরিবর্তন?
এটা ঠিক যে একজন পুরুষ নারীদের মতো নয় মাস ধরে তার পেটে সন্তানকে বড় করে না, তিনি সন্তান প্রসবও করেন না ও সন্তানের জন্য তার দেহে দুধও উৎপন্ন হয় না। তবে তারাও একই ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যান, যা বাইরে থেকে খালি চোখে দেখা যায় না। ড. আন্না ব্যাখ্যা করেন যে, “বড় ধরনের দুটো পরিবর্তন ঘটে। আপনি যখন প্রথমবারের মতো পিতা হবেন তখন আপনার দেহের হরমোন ও মস্তিষ্কে কিছু পরিবর্তন ঘটবে,”
হরমোনজনিত প্রভাব
হরমোনজনিত সবচেয়ে বড় যে পরিবর্তন ঘটে সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ কমে যাওয়া। এটি পুরুষের সেক্স হরমোন।“সন্তান উৎপাদনের জন্য যৌনমিলনের ক্ষেত্রে টেস্টোস্টেরন বড় ধরনের ভূমিকা পালন করে। কারণ এই হরমোন আপনাকে সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার ব্যাপারে আপনাকে সক্রিয় ও উৎসাহিত করে তোলে,” বলেন আন্না। কিন্তু আপনি যখন পিতা হয়ে যান তখন এই টেস্টোস্টেরন নিঃসরণের মাত্রা কমে গিয়ে পিতা হিসেবে নতুন ভূমিকা পালনের জন্য আপনার দেহকে প্রস্তুত করে তোলে।
“যেসব পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকে তারা তাদের সন্তানের প্রতি অনেক বেশি স্পর্শকাতর ও সহানুভূতিশীল হয়। এর ফলে তারা তাদের সন্তানদের যত্ন নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত হয়।” “একজন শিশু যখন কাঁদতে শুরু করে, যেসব পুরুষের শরীরে উচ্চমাত্রা টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় তারা এতে বিরক্ত হয়, কিন্তু যাদের দেহে টেস্টোস্টেরণ কম থাকে তারা সন্তানের কান্নায় উদ্বিগ্ন হয়ে পড়ে।”
মস্তিষ্কজনিত প্রভাব
আমেরিকান নৃবিজ্ঞানী লি গেটলার ফিলিপাইনে দীর্ঘ ৫ বছর ধরে এ বিষয়ে গবেষণা চালান। ২১-৬৪ বছর বয়সী ৬২৪ জন অবিবাহিত ও নিঃসন্তান পুরুষের উপর গবেষণাটি পরিচালিত হয়। গবেষণা চলার সময় ৪৬৫ জন পুরুষ বিয়ে করেন সন্তানের বাবা হন। এরপরই তাদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন গবেষকরা। দেখা যায়, অবিবাহিতদের তুলনায় বিবাহিত ও বাবা হয়েছেন এমন পুরুষদের মধ্যে গড়ে ৩৪ শতাংশ টেস্টোস্টেরন হরমোন কম।
গবেষণার বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে জানা যায়, একজন পুরুষের প্রথম সন্তানের জন্মের ঠিক আগে ও ঠিক পরে এই হরমোনের মাত্রায় তারতম্য ঘটে। এমনকি এই হরমোন কমে গেলে অক্সিটোসিন নামক অন্য আরেকটি হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে। যাকে লাভ বা ভালোবাসার হরমোনও বলা হয়। এই হরমোন বেড়ে গেলে মানুষ খুশি অনুভব করেন। সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণা জানাচ্ছে, শিশুর সঙ্গে খেললে বাবার মধ্যে এই হরমোনের মাত্রা বেড়ে যায়।
শিশুর সঙ্গে খেলা করা ও তাকে জড়িয়ে ধরার কারণে বাবার দেহে যে ডোপামিন ও অক্সিটোসিনের নিঃসৃত হয় তার ফলে দেহে যে ধরনের পরিবর্তন ঘটে তাতে বাবা-সন্তান দুজনেই লাভবান হয়। বাবার মতো একই রাসায়নিকের নিঃসরণ ঘটে শিশুর শরীরেও। আর শিশু বড় হওয়ার সময় তাদের দেহে সবচেয়ে বেশি অক্সিটোসিন নিঃসৃত হয়, ফলে বাবার সঙ্গে তাদের সম্পর্ক তখন আরো বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে। এটি তার মানসিক পরিবর্তন।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা