নবীন নিউজ, ডেস্ক ০২ মে ২০২৪ ১২:৫১ পি.এম
সম্প্রতি ভারতে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। এর মাঝে সবাইকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রূপালি গাঙ্গুলি। সোমবার(২৯এপ্রিল) ছিল রূপালির জন্মদিন। মুম্বাইয়ের এক রেস্তরাঁয় প্রায় সারাটা রাত পার্টি করেছেন এ অভিনেত্রী।
জানা গেছে, জন্মদিনের পার্টি শেষে মঙ্গলবার সকালে বিজেপিতে নাম লেখান রূপালি। গত চার বছর ধরে ‘অনুপমা’ ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শক। অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার পথে রূপালি।
পরনে গেরুয়া রঙের শাড়ি, তাতে পদ্মফুলের নকশা। মঙ্গলবার সকালে এ সাজেই রূপালিকে দেখা গেছে বিজেপি কার্যালয়ে। মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওদে এবং অনিল বালুনি সাংবাদিক সম্মেলন করে রূপালিকে দলে যোগদান করান।
রূপালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন ও কর্মে অনুপ্রাণিত। তিনি জানিয়েছেন, ‘আমি আসলে উন্নয়নের এই মহাকর্মযজ্ঞে যোগ দিতে চেয়েছি। পরবর্তী কালে যা-ই করি না কেন, আপনাদের আশীর্বাদ কাম্য।’
রূপালির বিজেপিতে যোগ দেওয়ার পর পদ্মশিবির থেকে জানানো হয়, গত চার বছর ধরে রূপালির ধারাবাহিক ‘অনুপমা’র টিআরপি, তালিকায় পয়লা নম্বরে রয়েছে। এ ছাড়াও তিনি এই মুহূর্তে ছোটপর্দার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী।
এরই মধ্যে কঙ্গনা রানাউত ও অভিনেতা অরুণ গোভিলকে প্রার্থী করেছে বিজেপি। এবার কি রূপালিকে নিয়েও তেমন রাজনৈতিক বড় কোনো ধরনের চিন্তা-ভাবনা রয়েছে বলে সবাই মনে করছেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’