মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আপ-কংগ্রেস জোট ভেঙে যাওয়াতেই কি দিল্লির মসনদে বিজেপি?

নবীন নিউজ, ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৪ এ.এম

সংগৃহীত ছবি

কংগ্রেসের হাত ধরলে বিদায় হতো না ঝাড়ুর, আম আদমি পার্টি-কংগ্রেস জোট গড়লে দিল্লির মসনদের আশা অপূর্ণই থেকে যেতো বিজেপি’র— ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে উঠে আসছে এমনই হিসাব-নিকাশ। বলা হচ্ছে, ইনডিয়া জোটের মধ্যে ঐক্যের ঘাটতিই ডুবিয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি-আপ’কে। দলের শীর্ষ নেতাদের একের পর এক কেলেঙ্কারি, দুর্নীতির অভিযোগকেও দেখা হচ্ছে আম আদমি পার্টির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে।

দীর্ঘ ২৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অতঃপর দিল্লিতে গেরুয়া শিবিরের প্রত্যাবর্তন। পরবর্তী শাসক হিসেবে বিজেপিকেই বেছে নিয়েছে সেখানকার ভোটাররা। মোদি ম্যাজিক নাকি সাংগঠনিক দুর্বলতা, কিসের কাছে ধরাশায়ী হলো ক্ষমতাসীন আম আদমি পার্টি? ফল প্রকাশের পর চলছে সেই বিশ্লেষণ।

কংগ্রেসের সাথে জোট গঠন না করাকেই এবার দেখা হচ্ছে আম আদমি পার্টির দিল্লি পতনের মূল কারণ হিসেবে। রাজনীতিকরা দেখিয়েছেন, কংগ্রেস আর আম আদমি পার্টি জোট করলে সরকার গঠনে দরকারি ৩৬টি আসন পেতে পারতো কেজরিওয়ালের দল। কংগ্রেসকেও একহাত নিচ্ছে অনেকে। যেখানে, ৬৫ আসনেই বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস প্রার্থীদের জামানত। এতে, লাভ তো হয়ইনি উল্টো ক্ষতিই হয়েছে আম আদমি পার্টির। নষ্ট হয়েছে ভোটব্যাংক।

৭০টির মধ্যে ১৪ আসনেই বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে সম্মিলিতভাবে বেশি ভোট পেয়েছে কংগ্রেস ও আম আদমি পার্টি। অথচ, জোট গড়লে পাল্টে যেতো সমীকরণ। নয়াদিল্লিতে মাত্র ৪ হাজার ৯৯ ভোটের ব্যবধানে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু আসনটিতে কংগ্রেস প্রার্থী পেয়েছেন সাড়ে ৪ হাজারের বেশি ভোট। অথচ জোটবদ্ধ হলে বদলে যেতো আম আদমির হিসাব-নিকাশ।

জংপুরা আসনেও একই চিত্র। মাত্র ৬৭৫ ভোটে হেরেছেন আম আদমি পার্টির হেভিওয়েট প্রার্থী মণিশ সিসোরিয়া। অথচ কংগ্রেসের ঝুলিতে গেছে ৭ হাজারের বেশি ভোট। সৌরভ ভরদ্বাজ, সোমনাথ ভারতির মতো শীর্ষ নেতারাও পরাজয়ের মুখ দেখেছেন মাত্র দুই থেকে তিন হাজার ভোটের ব্যবধানে। শুধু তাই নয়, মঙ্গলাপুরি, রাজেন্দ্রনগর, সঙ্গমবিহার, ছত্তরপুরসহ আরও কয়েকটি আসনে জোটের অভাবে ভুগতে হয়েছে দলটিকে।

গতবারের চেয়ে ১০ শতাংশ কমে এবারে কেজরিওয়ালের দল পেয়েছে ৪৩.৮ শতাংশ ভোট। অন্যদিকে, মোদির বিজেপি পেয়েছে ৪৫.৮ শতাংশ ভোট। তবে জোটে নির্বাচন করলে আরও সাড়ে ৬ শতাংশর মতো ভোট যুক্ত হতো আম আদমির ঝুলিতে।

কেজরিওয়ালের পরাজয়ের পেছনে আরও কিছু কারণ দায়ী বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, উন্নয়নে নজর না দিয়ে ঝগড়া বিবাদেই ব্যস্ত ছিল তার দল। একের পর এক দুর্নীতি, কেলেঙ্কারির সাথে শীর্ষ নেতাদের নাম জড়িয়ে যাওয়াকেও ভরাডুবির অন্যতম কারণ মনে করা হচ্ছে। ঠিক যে সুযোগকে কাজে লাগিয়ে বাজিমাত করেছে নরেন্দ্র মোদির বিজেপি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ