সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

রাহুল গান্ধীর বাসায় ‘জিলাপি’ পাঠিয়ে বিজেপির খোঁচা

নবীন নিউজ ডেস্ক ১০ অক্টোবার ২০২৪ ০৯:৩৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

হরিয়ানায় তৃতীয়বার ক্ষমতায় ফিরছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি। এবার রাজ্য সরকার গড়তে শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে না তাদের। আর এই নিরঙ্কুশ জয়ের পরই লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে অভিনব উপায়ে খোঁচা দিয়েছে রাজ্য বিজেপি।  

জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসায় এক কেজি জিলাপি পাঠিয়েছে বিজেপি। ভাবতেই পারেন, জয়ের পর বন্ধুত্বের উপহার হিসেবে হয়তো পাঠিয়েছে। না, তাতে কোনো সৌহার্দ্যের চিহ্ন ছিল না। মূলত রাহুলকে খোঁচা দিতেই এমন কাণ্ড বিজেপির।

এমনকি এরমূল্যও পরিশোধ করা হয়নি। ভ্যাটসহ যার মূল্য ৬০৯ রুপি। এই জিলাপির জন্য মূল্য পরিশোধ করতে হবে রাহুলকে।

হরিয়ানার বিজেপি সংগঠনের তরফে একটি পোস্ট করা হয় দলটির অফিসিয়াল এক্স হ্যান্ডলে। সেখানে লেখা রয়েছে, ‘ভারতীয় জনতা পার্টি হরিয়ানার সব নেতাকর্মীদের তরফ থেকে রাহুল গান্ধীর জন্য ওর বাড়িতে জিলাপি পাঠানো হয়েছে।’ 

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, জিলাপিই কেন? আসলে হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল দাবি করেছিলেন, কেন্দ্রের পণ্য ও পরিষেবা করের কারণে জিলাপি ব্যবসায়ীদের বিরাট ক্ষতির মুখে পড়তে হয়েছে। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল জিলাপি ইস্যুকে সামনে এনেছিলেন।  রাহুলের অভিযোগ ছিল, বিজেপির সিদ্ধান্তের কারণে এ অঞ্চলের জিলাপি ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়েছে।  তিনি হরিয়ানা থেকে সারা ভারতে জিলাপি রপ্তানির পরামর্শ দেন।

এমন আবহে সাবেক আইনমন্ত্রী বিজেপি নেতা রবিশংকর প্রসাদের দাবি, ‘আমিও জিলাপি পছন্দ করি। কিন্তু একজন তো বোঝেই না কীভাবে এসব তৈরি হয় এবং বিক্রি করা হয়।’ সেই সঙ্গে বর্ষীয়ান নেতার বক্তব্য, 'রাহুল ঠিকমতো নিজের হোমওয়ার্ক করেননি।’

এদিকে হরিয়ানার জনতার এই রায় মানতে নারাজ কংগ্রেস। দলটির দাবি, এই ফলাফল হরিয়ানা রাজ্যের বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। 

গণনা যখন প্রায় শেষ তখন কংগ্রেসের সদর দপ্তর থেকে সাংবাদিক সম্মেলনে জয়রাম রমেশ বললেন, ‘হরিয়ানার এই ফলাফল পুরোপুরি অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য। এটা বাস্তব পরিস্থিতির বিপরীতে যাচ্ছে। এটা হরিয়ানার মানুষের মতামতের বিপক্ষে যাচ্ছে। হরিয়ানার মানুষ পরিবর্তনের পক্ষে মত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে এই ফলাফল মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়’।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ