নবীন নিউজ, ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ০২:৪৩ পি.এম
ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বহুদিন ধরে ‘অখণ্ড ভারত’ -এর ধারণা প্রচার করে আসছে, যা তাদের আদর্শিক ভিত্তির মূল বিষয়। আরএসএসের দ্বিতীয় প্রধান এম এস গোলওয়ালকরসহ অন্য নেতারা বহু লেখায় ‘অখণ্ড ভারত’-এর স্বপ্ন তুলে ধরেছেন।
এরই ধারাবাহিকতায় বিজেপিও এই ধারণাকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২৩ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধনকালে ‘অখণ্ড ভারত’-এর মানচিত্রসহ একটি ম্যুরাল উন্মোচন করেন। এই মানচিত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তানকে একত্রে দেখানো হয়।
ম্যুরালটি প্রকাশের পর প্রতিবেশী দেশগুলোর তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। পাকিস্তান ও নেপালের নেতারা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন বাংলাদেশ সরকার প্রথমে নীরব থাকলেও অভ্যন্তরীণ চাপে পরে ভারতের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন দাবি করে, এটি সম্রাট অশোকের রাজত্বকালীন মানচিত্র, তবে বিজেপির নেতাদের টুইট ও বক্তব্যে স্পষ্ট, এটি তাদের ‘অখণ্ড ভারত’-এর পরিকল্পনারই প্রতিফলন। বিজেপি'র মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইটারে মানচিত্রটি প্রকাশ করে বলেন, ‘সংকল্প স্পষ্ট—অখণ্ড ভারত।’
অখণ্ড ভারতের ধারণা বাস্তবায়নের স্বপ্ন বিজেপি প্রচার করলেও ভারতের অভ্যন্তরীণ ও কূটনৈতিক পরিস্থিতি এখন ভিন্ন বার্তা দিচ্ছে। মণিপুর রাজ্যে কুকি ও মেইতিদের মধ্যে চলমান সংঘর্ষে গত বছরের মে মাস থেকে ২৬০ জন নিহত এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা অস্ত্রসহ সংঘর্ষে যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে উত্তাল মণিপুরে প্রায় ৬৭ হাজার সেনা মোতায়েন করেও মোদি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ। একই সঙ্গে মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দোহমা সম্প্রতি ভারত ভাঙার দাবি জানিয়ে নতুন উত্তেজনা তৈরি করেছেন।
উত্তর-পূর্ব ভারতে খ্রিষ্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন এখন জোরালো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে আসা বিদ্রোহীদের সঙ্গে রকেট লঞ্চার, স্নাইপার রাইফেলসহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে। এসব অস্ত্রের উৎস এবং মণিপুরের অস্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের সীমান্ত অঞ্চলে এই অস্থিরতা মোদি সরকারের জন্য বড় সংকট তৈরি করছে।
ভারতের কূটনৈতিক ব্যর্থতাও এই সংকটকে ত্বরান্বিত করেছে। মোদির শাসনামলে দক্ষিণ এশিয়ায় ভারত সব বন্ধু হারিয়ে একঘরে হয়ে পড়েছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে।
২০২৩ সালের জুনে বারাক ওবামা বলেছিলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থ হলে ভারত ভবিষ্যতে খণ্ড খণ্ড হয়ে যেতে পারে। তিনি তখন জো বাইডেনকে ভারতের মুসলিম সংখ্যালঘুদের মানবাধিকার ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন।
অখণ্ড ভারত গঠনের স্বপ্ন নিয়ে বিজেপি যতই উচ্চবাচ্য করুক, ভারতীয় উপমহাদেশের বর্তমান বাস্তবতায় এটি বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিবেশী দেশগুলো তাদের সার্বভৌমত্ব নিয়ে যেমন সচেতন, তেমনি ভারতের অভ্যন্তরীণ সংকটও এই পরিকল্পনার পথে বড় বাধা। ভারতের পূর্বাঞ্চলের মণিপুর, মিজোরাম এবং দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা দেশটির অভ্যন্তরীণ ঐক্যের ওপর আঘাত হানছে।
এ পরিস্থিতিতে ২০৪৭ সালের মধ্যে অখণ্ড ভারত গঠনের বিজেপি-আরএসএসের স্বপ্ন বাস্তবায়নের বদলে তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ানোর আশঙ্কা ক্রমেই প্রবল হচ্ছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ