নবীন নিউজ, ডেস্ক ২৫ ডিসেম্বার ২০২৪ ০৯:০৯ এ.এম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের চিঠি দেয়ার ঘটনায় আবারও হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাংলাদেশের সাধারণ নাগরিক ও প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. ইউনূসকে উদ্দেশ্য করে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই সম্পর্কিত প্রশ্নের উত্তরে বলেন, আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। বাংলাদেশের ওই নাবালক উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না। এই ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে। দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল। চীনের মত শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি। সেখানে এরা (বাংলাদেশ) তো পাতি দেশ! রাফায়েল তো দূরের কথা, তার শব্দেই ওরা পালাবে।
শুভেন্দু আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পড়িয়েছে তাদেরকে গোলাম নিজামীর মতো গলায় দড়ি পড়তে হবে। এই রাজাকারের নাতিদের কী অবস্থা হয় সেটা দেখতে থাকুন! এরা অতীত থেকে এখনও শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে গোলাম নিজামীর মত দড়ি অপেক্ষা করছে।
এর আগে, এদিনই বিধানসভায় বাংলাদেশের সাথে ভারতের প্রত্যর্পণ চুক্তির বিষয়টি দেশের কেন্দ্রীয় সরকারের বিষয় বলে মন্তব্য করেছিলেন রাজ্যটির ক্ষমতাসীন দলের বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। তার অভিমত ছিল, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি কেন্দ্রীয় সরকারই ঠিক করবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ