নবীন নিউজ ডেস্ক ০২ ডিসেম্বার ২০২৪ ০২:৪৭ পি.এম
ছবি- সংগৃহীত।
স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে নানা ইস্যুতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সর্বশেষ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও আদালত চত্বরে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির সদস্যদের হাতে আইনজীবী নিহতের ঘটনা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে।
এমন পরিস্থিতির মধ্যেই রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করে বিস্ফোরক এক মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। স্বাভাবিকভাবেই এই তুলনায় জন্য বিজেপি নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
জম্মুতে এক দলীয় সভায় কর্মীদের উদ্দেশে মেহবুবা মুফতি বলেন, হিন্দুরা বাংলাদেশে নিপীড়নের মুখে পড়েছে। কিন্তু, আমরা যদি এখানে (ভারতে) সংখ্যালঘুদের সঙ্গে একই কাজ করি, তাহলে দুই দেশের পার্থক্য কোথায় রইলো?
বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা করায়, মেহবুবা মুফতির মন্তব্য ‘দেশবিরোধী’ বলে অভিযোগ করেছে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উত্তর প্রদেশের সাম্ভালে সংঘটিত সহিংসতার প্রতিক্রিয়ায় মসজিদ জরিপ বিতর্ক নিয়ে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন মেহবুবা।
এ সময় জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আজ আমি আশঙ্কা করছি যে, ১৯৪৭ সালের পরিস্থিতির দিকে আমাদের ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। যুবকরা যখন চাকরির কথা বলে, তখন তারা তা পায় না। ভালো হাসপাতাল-শিক্ষাব্যবস্থা নেই। রাস্তার অবস্থা উন্নত না করে মন্দির খোঁজার জন্য মসজিদ ভাঙার চেষ্টা চলছে। সাম্ভালের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। সেখানে কেউ কেউ দোকানে কাজ করছিলেন, তাদেরও গুলি করা হয়েছে।’
উত্তর প্রদেশের সাম্ভালে মন্দির থাকার দাবির ভিত্তিতে শাহি জামে মসজিদে জরিপের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়। তাদের মধ্যে পুলিশের সদস্য ও কর্মকর্তারাও ছিলেন। রাজস্থানের আজমিরে সুফি দার্শনিক মইনুদ্দিন চিশতির দরগা ঘিরেও একই বিতর্ক শুরু হয়েছে বলে উল্লেখ করেন মেহবুবা।
এ সময় বাংলাদেশ প্রসঙ্গ টেনে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে। যদি ভারতেও সংখ্যালঘুদের ওপর একই আচরণ করা হয়, তবে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? আমি কোনো পার্থক্য খুঁজে পাই না।’
মেহবুবা মুফতি আরও উল্লেখ করেন, ‘আজমির শরীফ দরগাহ, যেখানে সব ধর্মের মানুষ প্রার্থনা করেন। এটা ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। এখন মন্দির খোঁজার জন্য সেটির নিচেও খননের চেষ্টা চলছে।’
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ