নবীন নিউজ, ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০৪:৫৪ পি.এম
তুলকালাম চলছে ভারতের লোকসভার বাইরের ঘটনা নিয়ে। বিজেপি সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গীকে ধাক্কা মেরেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি এবং তিনি গিয়ে পড়েছেন আরেক জনের ওপর, এমন অভিযোগ নিয়ে উত্তেজনা চলছে আজ সকাল থেকে।
ঘটনাটি নিয়ে ভারতীয় গণমাধ্যম নানা ধরনের চটকদার খবরও প্রচার করেছে। বেশিরভাগ খবরেই আক্রমণ করা হয়েছে কংগ্রেস নেতা রাহুলকে।
সংবাদমাধ্যম এএনআই’এর এক্স হ্যান্ডেলে পোস্ট করা তেমনই এক ভিডিওচিত্র ঘিরে চলছে তুমুল চর্চা। তৈরি হয়েছে হাস্যরসও।
ধাক্কাধাক্কিতে আহত এমপি প্রতাপ চন্দ্র সারাঙ্গীকে যখন হুইল চেয়ারে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, তখন সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন– কে তাকে ধাক্কা মেরেছে? উত্তরে সারাঙ্গী জানান, ‘রাহুল গান্ধি এক এমপিকে ধাক্কা মারেন। সেই এমপি এসে পড়েন তার ওপর। এতে তিনি ব্যথা পান।’
সাংবাদিক আবারও পাল্টা প্রশ্ন করেন, রাহুল গান্ধিই কি আপনাকে ধাক্কা মেরেছে? তখন সারাঙ্গী আগের কথা পাল্টে বলেন, ‘হ্যাঁ, রাহুল ধাক্কা মেরেছেন।’
মূলত সেই সাংবাদিক সারাঙ্গীর মুখ থেকে ‘রাহুলই ধাক্কা মেরেছেন’– এমন কথা বের করার চেষ্টা করেন। যদিও পরে আবার ঘুরেফিরে আহত এমপি তার প্রথম দেয়া বক্তব্য অর্থাৎ ‘এক এমপিকে ধাক্কা মারলে আমার ওপর পড়ে যান’ কথাতেই ফিরে যান।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আম্বেদকরকে নিয়ে এক মন্তব্য ঘিরে দেশটির সংসদে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়। তার মাঝেই সংসদের বাইরে ধ্বস্তাধস্তি পরিস্থিতি। এতে আহত হন বিজেপির দুই নেতা।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ