নবীন নিউজ, ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ০২:৫২ পি.এম
‘আমি জানতে চাই, বাংলাদেশের সঙ্গে বিজেপির তলে তলে কোনও চুক্তি আছে কিনা। অনুগ্রহ করে আমাদের জানানো হোক, কীসের ভিত্তিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে।’ এমন কড়া প্রশ্ন ভারতের ক্ষমতাসীন বিজেপির দিকে ছুঁড়ে দিয়েছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। খবর হিন্দুস্তান টাইমস’র।
ঝাড়খণ্ড রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশ নিয়ে বেশ সরব সরকারি দল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে প্রচারে গিয়ে অনুপ্রবেশ ইস্যুতে আঙুল তুলেছেন জেএমএম-কংগ্রেস শাসক জোটের দিকে। তারই জবাবে মুখ্যমন্ত্রী হেমন্ত টেনে আনেন শেখ হাসিনা প্রসঙ্গ।
গড়ওয়া বিধানসভা কেন্দ্রে এক জনসভায় তিনি জানতে চান, কীসের ভিত্তিতে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। বিজেপি নিজেই বলছে, তাদের শাসিত রাজ্য দিয়েই অনুপ্রবেশকারীরা আসছে ভারতে।
উল্লেখ্য, রোববার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করে বিজেপি। সে সময় অমিত শাহ ঝাড়খণ্ডে অনুপ্রবেশ ইস্যুতে কথা বলেন। অমিত শাহ বলেন, জেএমএম সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে। অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়েছে।
তিনি আরও বলেন, তোষণের রাজনীতির অবসান ঘটিয়ে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবে বিজেপি। পুনর্গঠন করা হবে ঝাড়খণ্ডকে। অমিত শাহ আরও অভিযোগ করেন, অনুপ্রবেশকারীরা এসে আদিবাসী মেয়েদের ভুল বুঝিয়ে, লোভ দেখিয়ে বিয়ে করছে এবং জমি দখল করে নিচ্ছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ