নবীন নিউজ, ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ১০:০৬ এ.এম
বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় ‘উসকানিমূলক’ মন্তব্য করায় এ মামলা করা হয়।
গত ৪ ও ৬ নভেম্বর কলকাতার বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক মামলা করেছেন দুই তৃণমূল সমর্থক।
মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, গত ২৭ অক্টোবর কলকাতার সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান সভায় যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র অনুযায়ী, ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর মিঠুন চক্রবর্তী অমিত শাহর সামনেই ওই বক্তব্য দিয়েছিলেন।
এদিকে বউবাজার থানার মামলার আবেদনকারী নাম প্রকাশ্যে না এলেও বিধানগর থানার আবেদনকারীর নাম জানা গেছে। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছেন সল্ট লেকের সেক্টর ১-এর বাসিন্দা কৌশিক সাহা।
শুধু তাই নয়, সেই বক্তব্যকে সামনে এনে অভিনেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানান তিনি।
যদিও বিজেপির স্থানীয় নেতারা জানান, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বক্তব্যের পাল্টা মন্তব্যে কিছু কথা বলেন মিঠুন চক্রবর্তী।
এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের লোকসভা নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, মূলত ওই বিধায়কের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কথা বলেছেন মিঠুন চক্রবর্তী।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’