নবীন নিউজ, ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৯ পি.এম
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ছয় মাস ধরে সরকার যেভাবে চলছে, তাতে দিন দিন মানুষ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলছে, অন্যদিকে সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ। তাই দ্রুত তা সমাপ্ত করতে হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনের সফরে ভোলায় পৌঁছে সাংবাদিকদের জবাবে এসব কথা বলেন তিনি।
পুলিশের কার্যক্রম নিয়েও তিনি প্রশ্ন তোলে আন্দালিভ রহমান বলেন, সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততার অভাব থাকায় সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। পুলিশের যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজ করছে না। তাই দেশের আইনশৃঙ্খলা খারাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত, যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে।
বিগত সরকারের নেতাকর্মীদের কাছে অনেক অবৈধ অর্থ আছে, দেশের পরিস্থিতি খারাপ হলে সুবিধা তারাই পাবে মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শতভাগ কাজ করছে, সেটাও বলব না। আমরা আশা করি সামনে পরিস্থিতি ভালো হবে।
বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন দল গঠনের নিয়ে আন্দালিভ রহমান বলেন, গণতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই। দল মানেই মানুষের কাছে যেতে হবে। জনগণ যদি গ্রহণ করে, তাহলে আপনাকে বিশ্বাসের জায়গায় রাখবে।
আগামী নির্বাচন উপলক্ষে বিজেপি কাজ শুরু করে দিয়েছে জানিয়ে ভোলা-১ আসনের (সদর) সাবেক সংসদ সদস্য আন্দালিভ রহমান বলেন, নির্বাচন সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানের পরে সারাদেশে আরও ব্যাপকহারে দল গোছানোর কাজ এগিয়ে যাবে।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’