নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ০৭:২১ পি.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের মানুষের কিছু অংশের ভারতবিরোধীতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষ। তিনি বাংলাদেশিদের রাস্তার কুকুর ও মশার সঙ্গে তুলনা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যান জানিয়েছে, রোববার (১৫ ডিসেম্বর) দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচিতে শিলিগুড়ি গিয়ে দিলীপ ঘোষ এসব মন্তব্য করেন।
বিজেপি নেতা বলেন, সারাবিশ্বের কতজন মানুষ বাংলাদেশ সম্পর্কে জানে? কিন্তু ভারত সম্পর্কে সবাই জানে। ভারত এখন চীন ও পাকিস্তানের সঙ্গে টেক্কা দিচ্ছে।
ভারতের কূটনৈতিক অবস্থান সঠিক বলেও মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, ভারতের পররাষ্ট্রসচিব সম্প্রতি ঢাকা সফর করেছেন। তিনি বাংলাদেশে অস্থিরতা বন্ধ করতে সরকারকে সরাসরি অনুরোধ করেছেন। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিরভাবে পর্যবেক্ষণ করছি।
ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতার কথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশিরা যা বলছে, তা রাস্তার কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছু নয়। বাংলাদেশ পানি, খাদ্যশস্য, চিকিৎসা অন্যান্য বিভিন্ন কারণে ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের সহায়তা ছাড়া তারা কীভাবে টিকে থাকবে?
গত ৫ আগস্ট ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি হয়। এরপর থেকে বিজেপির নেতা বিভিন্ন সময়ে বাংলাদেশবিরোধী বক্তব্য দিচ্ছেন।
এর আগে গত ৮ ডিসেম্বর বিজেপি নেতা ও তেলেঙ্গানার এমপি টি রাজা সিং বলেছিলেন, ১৫ মিনিট সময় পেলে বাংলাদেশ ক্লিয়ার করে ফেলব।
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করে বলেন, মোদিজি, মাত্র ১৫ মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে, সেই পরিস্থিতি ক্লিয়ার করে দেব।
এর পরের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকে ওপার থেকে এপারে আসতে চাইছেন। সীমান্তে তাদের আটকে দিচ্ছে বিএসএফ। অনেকে বলছে ওরা বিহার দখল করে নেবে। যারা দখল করার কথা বলছেন তাদের হিম্মত থাকলে তা করুন। আপনারা দখল করতে আসবেন, আর আমরা বসে বসে ললিপপ খাব?
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ