নবীন নিউজ ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০৩:২৮ পি.এম
ছবি- সংগৃহীত।
‘বিশ্ব নারী দিবস’-এ হতাশা আর ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ‘ধর্ষণ’ ও ‘ধর্ষক’ নিয়ে লাগাতার পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান দিলেন অভিনেত্রী।
শুক্রবার (৭ মার্চ) মধ্যরাতে শবনম ফারিয়া তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?
ফারিয়ার ফেসবুক স্ক্রল করে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ধর্ষণ’ ও ‘ধর্ষক’ প্রসঙ্গে একের পর এক পোস্ট দিয়েছেন তিনি।
এর আগে একই দিন একটি লিংক শেয়ার করেন ফারিয়া। সেখানে লেখা, আমি আওয়াজ তুললাম, আপনারাও তুলেন। এই দেশে ধর্ষণ মামলায় ধর্ষককে ৪০ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করার দাবি জানাই।
মঙ্গলবার (৪ মার্চ) এক ধর্ষকের জামিন পাওয়া প্রসঙ্গে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘যেখানে ধর্ষকের শাস্তি আমরা মৃত্যুদন্ড চাই সেখানে তারা জামিন পেয়ে ঘুড়ে বেড়াবে? এখানে যা বলা হচ্ছে তা যদি সত্যি হয়, এর চেয়ে নেক্কারজনক কিছু হতে পারে না!’
অভিনেত্রী আরও লেখেন, যদি সত্যি ধর্ষকের জামিন হয়ে থাকে তবে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সাথে জড়িত যারা তাদেরও শাস্তির আওতায় আনা জরুরী! দেশের আইন শৃঙ্খলার অবস্থা এমনেই খারাপ, তার মধ্যে যদি এমন সব ঘটনা ঘটে, এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না!
টেলিভিশনে বিজ্ঞাপনে কাজের মাধ্যমে শোবিজপাড়ায় পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে নাটকে অভিষেক হয় তার। ক্যারিয়ারে সিনেমাতেও কাজ করেছেন। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে সিনেমা জগতে পা রাখেন জনপ্রিয় এ অভিনেত্রী।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’