সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

তীব্র তাপপ্রবাহে পানি শুকিয়ে জেগে উঠলো ৩০০ বছরের পুরনো শহর

নবীন নিউজ ডেস্ক ০২ মে ২০২৪ ১১:০৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

১৯৭০ সাল। তৈরি করা হচ্ছে বাঁধ। অন্যদিকে, এই কারণেই পুরো একটি শহর পানির নিচে তলিয়ে যায়। তবে শুষ্ক আবহাওয়ায় বাঁধের পানি শুকিয়ে গেলে দৃশ্যমান হয় শহরটি। এমনই এক বিরল ঘটনা ঘটেছে ফিলিপাইনে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

ফিলিপাইনে প্রায় ৩০০ বছরের পুরোনো শহরের ধ্বংসাবশেষের আবারও দেখা মিলেছে। কৃত্রিম হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় শহরটি এখন দৃশ্যমান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা শহরটি দেখতে সেখানে ভিড় করছেন। এক সময়ের বিশাল অট্টালিকার ধ্বংসাবশেষের ওপর উঠে অনেকে ছবি তুলে রাখছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তীব্র তাপপ্রবাহে একটি বড় বাঁধের ভেতরের জলাধার শুকিয়ে গেছে। ওই বাঁধ নির্মাণের ফলে ১৯৭০-এর দশকে প্রাচীন পান্তাবঙ্গন শহরটি নিমজ্জিত হয়। কিন্তু আবহাওয়া শুষ্ক, গরম ও খরায় হঠাৎ শহরটি দৃশ্যমান হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।

ফিলিপাইনে তীব্র তাপপ্রবাহ চলছে। দেশের প্রায় অর্ধেক অঞ্চল খরার সম্মুখীন। কিছু জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বলা হচ্ছে, কিছু শহরে এতই গরম, সেখানে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে।

চরম তাপপ্রবাহ লক্ষাধিক মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করেছে। বন্ধ রাখতে হচ্ছে স্কুল। অনেক অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ সুযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এ পরিস্থিতি সহসা কাটছে না। আগামী দিনে গরম আরও বাড়তে পারে।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে দেশটির বাঁধ পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থার একজন প্রকৌশলী মারলন প্যালাডিন বলেন, বাঁধটি নির্মাণের পর এবারই শহরের বেশ বড় অংশ পানির উপরে রয়েছে।

রাষ্ট্রীয় আবহাওয়া অফিসের আবহওয়াবিদ বেনিসন ইস্তারেজা বলেন, পান্তাবঙ্গন বাঁধ ছাড়াও অন্যান্য ড্যামের পানি আশঙ্কাজনক হারে শুকিয়ে যাচ্ছে। সরকারি তথ্যের ভিত্তিতে সেখানকার পানির স্তর স্বাভাবিক উচ্চ মাত্রা ২২১ মিটার থেকে প্রায় ৫০ মিটার কমেছে।

ইতিহাস বলছে, ১৬৪৫ সালে স্প্যানিশ মিশনের এক পুরোহিত পান্তাবঙ্গনে বসতি স্থাপন করেন। ধীরে ধীরে এটি গ্রামে পরিণত হয়। এরপর ১৭৪৭ সালে এলাকাটি আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের মানচিত্রে অন্তর্ভুক্ত হয়।

১৯০০ সালে পান্তাবঙ্গন আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পায়। এ শহরটি ঘিরে ফিলিপাইনের বাসিন্দারা আগ্রহ ও কৌতূহল রয়েছে। বিভিন্ন সংগঠন শহরটির ধ্বংসাবশেষ যথাযথভাবে সংরক্ষণে দাবি জানিয়ে আসছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে