নবীন নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১২ এ.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে, যার মধ্যে একমাত্র গঙ্গার পানিবণ্টন নিয়ে ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ বছরের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে। চুক্তি নবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী মার্চ মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশের একটি কারিগরি দল।
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে। তবে নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত মনে করেন, কারিগরি দলের পানিবণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার নেই, বরং তাদের কাজ কেবল পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের তথ্য বিনিময় পর্যন্ত সীমাবদ্ধ।
গঙ্গার পানি চুক্তি নবায়ন প্রসঙ্গে আগের শর্তই বহাল রাখার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের। তবে অন্তর্বর্তী সরকার বিষয়টি পুনঃমূল্যায়ন করতে চায় বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, '২০২৬ সালের মধ্যে চুক্তি নবায়ন করতেই হবে। আমরা বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করব। তবে নতুন চুক্তিটি আমাদের মেয়াদে স্বাক্ষর হবে না, সেটি প্রায় নিশ্চিত।'
তিনি আরও জানান, চুক্তির কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরেই মতামত আসছে। এসব মতামত পর্যালোচনা করেই কারিগরি কমিটি আলোচনায় বসবে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারত সফর করবে।
এদিকে, নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, 'এই বিষয়টি কারিগরি কমিটির এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি নিজেও দীর্ঘদিন এই কমিটির সদস্য ছিলাম। তাদের ম্যান্ডেট স্পষ্ট—তারা পানিবণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না, কেবল তথ্য বিনিময় করতে পারে।'
তিনি আরও মনে করেন, অভিন্ন নদীগুলোর সুরক্ষা ও ব্যবস্থাপনায় বাংলাদেশ-ভারতকে যৌথভাবে কাজ করা জরুরি।
নবীন নিউজ/পি
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন
আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ
পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে