বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পুরনো প্লাস্টিক বোতলে পানি পান, স্বাস্থ্যঝুঁকি বাড়লেও নেই সচেতনতা

নবীন নিউজ ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৫ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুরনো প্লাস্টিক বোতলে পানি সংরক্ষণ ও পান করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অনেকেই দিনের পর দিন একই বোতল ব্যবহার করছেন, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অথচ এ বিষয়ে যথাযথ সচেতনতার অভাব রয়েছে।

বীরগঞ্জের হাট-বাজার ঘুরে দেখা গেছে, দোকানদার ও কর্মচারীরা পুরনো প্লাস্টিক বোতলেই পানি সংরক্ষণ ও পান করছেন।

বেশিরভাগ বোতলই টাইপ-১ প্লাস্টিকের, যা মাত্র একবার ব্যবহারের জন্য তৈরি। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই দীর্ঘদিন ধরে একই বোতল বারবার ব্যবহার করছেন। এতে বোতলের ভেতরে শেওলা জমছে, জং ধরছে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে; যা শরীরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
পৌর বাজারের মুদি দোকানদার আব্দুল মালেক বলেন, অনেকদিন ধরে এই বোতলে পানি খাচ্ছি, কোনো সমস্যা হয়নি। নতুন বোতল কিনতে খরচ বেশি পড়ে, তাই এটা ব্যবহার করি। 

একই বাজারের দোকান কর্মচারী সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে কোনো ধারণা নেই। সবাই তো এই বোতলে পানি খাচ্ছে, সমস্যা হলে কি আর এতদিন টিকে থাকতাম? 

আর এক দোকানদার শ্রী রতন (রবি দাস) বলেন, তিন-চার মাস ধরে একই বোতল ব্যবহার করছি। আপনি বলার পর বুঝতে পারছি যে বদলানো উচিত, কিন্তু আলসেমি করে আর বদলানো হচ্ছে না।

বীরগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম বলেন, বারবার প্লাস্টিক বোতল ব্যবহারের ফলে এতে ব্যাকটেরিয়া তৈরি হয়, যা বিভিন্ন পানিবাহিত রোগের কারণ হতে পারে। শেওলা ও জং ধরা বোতল আরো বেশি ক্ষতিকর। দোকানিদের সচেতন করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে এবং কার্যক্রম আরো জোরদার করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, বাজারে ব্যবহৃত প্লাস্টিক বোতলগুলোর বেশিরভাগই একবার ব্যবহারযোগ্য। এসব প্লাস্টিকের বোতলে থাকা বিসফেনল-এ, এবং অন্যান্য রাসায়নিক উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

দীর্ঘদিন এসব বোতলে পানি পান করলে বিষাক্ত পদার্থ শরীরে জমতে থাকে, যা রক্তস্বল্পতা, কিডনি সমস্যা ও লিভারের জটিলতা তৈরি করতে পারে।

তিনি আরো বলেন, বিশেষ করে যদি এসব বোতলে গরম পানি রাখা হয়, তাহলে ঝুঁকি আরো বেড়ে যায়। পুরনো বোতলে জং ধরলে ব্যাকটেরিয়ার সংক্রমণের সম্ভাবনা থাকে, যা ডায়রিয়া, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগের কারণ হতে পারে। এছাড়া, প্লাস্টিক থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা