বুধবার ০৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

ভায়াগ্রার আকস্মিক আবিষ্কার যা যৌনতার জগতে বিপ্লব ঘটিয়েছে

নবীন নিউজ, ডেস্ক ০১ মে ২০২৪ ০৪:৫৬ পি.এম

সংগৃহীত

ভায়াগ্রা। নামটি শুনলেই অনেকেই মুখ লুকায়। জোর গলায় মেডিসিন শপ থেকে চাইতে লজ্জায় পড়েন। সংগ্রহ করেন গোপনে। এটি এমনি এক ওষুধ যা পুরুষের জীবনে আশীর্বাদ। সেই ভায়াগ্রা আবিষ্কার হয়েছিল ভুল করে। এর আবিষ্কারে পেছনে রয়েছে ভিন্ন ঘটনা। যা অবাক করবে আপনাকে।

আজ থেকে ৩৪ বছর আগে ১৯৯০ সালে ভুলবশতই আমেরিকায় ফাইজারের তিন বিজ্ঞানী আবিষ্কার করে ফেলেছিলেন পুরুষদের যৌন উত্তেজক ওষুধ সিলডেনাফিল সাইট্রেট। যা ভায়াগ্রা নামে বিশ্বব্যাপি পরিচিত। সেই ১৯৯৮ সালের ২৭ মার্চ আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এজেন্সি এই ছোট্ট ওষুধকে ছাড়পত্র দেয়। অল্প সময়ের মধ্যেই সারা বিশ্বে কয়েক লক্ষ ভায়াগ্রা বিক্রি হয়। ভায়াগ্রার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর বনে যান ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে ।

ফাইজারের তিন বিজ্ঞানী অ্যান্ড্রিউ বেল, ডেভিড ব্রাউন এবং নিকোলাস টেরেট। তারা কার্ডিওভাস্কুলার রোগের ওষুধ বানাতে চেয়েছিলেন। অনেক গবেষণার পর সিলডেনাফিল ওষুধ তৈরি করেন। কিন্তু চমক পাওয়ার অনেক বাকি ছিল ওই তিন বিজ্ঞানীদের। কার্ডিওভাস্কুলার রোগীর উপরে এর ক্রিয়া-প্রতিক্রিয়া যাচাই করার জন্য কয়েক জনকে এই ওষুধ দেওয়া হয়। কিন্তু ফল হয় অভাবনীয়।

রোগীদের থেকে প্রতিক্রিয়া পেয়ে হতভম্ব হয়ে যান ওই তিন বিজ্ঞানী। যারা এই ওষুধ খেয়েছিলেন তাঁরা প্রত্যেকেই নিজেদের যৌন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে জানান। বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার সমস্যা যাঁদের ছিল, তারা উপকার পান এই ওষুধ খেয়ে। প্রচলিত বাংলায় যাকে বলা হয় ধ্বজভঙ্গ ।

এর পরই পথ বদলে ফেলেন বিজ্ঞানীরা। কার্ডিওভাস্কুলার সমস্যার পরিবর্তে যৌন সমস্যার ওষুধ হিসাবে ভায়াগ্রার গবেষণা শুরু করেন। জানা যায়, রক্তে সাইক্লিক গুয়ানোসিন মনোফসফট বা সিজিএমপির পরিমাণ কমিয়ে দেয় এমন উৎসেচকের কার্যক্ষমতা হ্রাস করে ভায়াগ্রা। সিজিএমপি যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এছাড়াও ভায়াগ্রা পেশির শিথিলতা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যার ফলে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দূর হয়।

বাজারে বর্তমানে নারীদের জন্য ভায়াগ্রা পাওয়া যায়। পুরুষদের ভায়াগ্রার পর ২০১৫ সালে আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ মহিলাদের যৌন উত্তেজনা বাড়ানোর ওষুধকেও ছাড়পত্র দেয়। মেয়েদের জন্য হালকা গোলাপি রঙের যৌন উত্তেজক ওষুধের নাম ‘অ্যাডিই’

সম্পর্কের ক্ষেত্রে যৌনতা অন্যতম বড় ভূমিকা পালন করে। শারীরিক মিলনের আধ থেকে এক ঘণ্টা আগে খালি পেটে এই ওষুধ খেলে সবথেকে কার্যকরী ফল মিলবে। আর যাঁদের এই সমস্যা কম অথবা মৃদু, তাঁরা সঙ্গমের ৪-৫ ঘণ্টা আগে এই ওষুধ খেতে পারেন। বলে রাখা ভালো যে, এই ভায়াগ্রা মোটামুটি ৪-৫ দিন পর্যন্ত স্থায়ী হয়। 

ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে, ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতায় আক্রান্ত পুরুষের সংখ্যা ৩২ কোটি ২০ লাখে দাঁড়াবে। নিশ্চই এই পুরুষদের আস্থায় থাকবে ব্লু পিল খ্যাত ভায়াগ্রা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা