নবীন নিউজ ডেস্ক ২৩ ডিসেম্বার ২০২৪ ০২:২৫ পি.এম
সংগৃহীত ছবি
করোনায় বিপর্যস্ত আমেরিকানদের জন্যে ২০২০ ও ২০২১ সালে ফেডারেল সরকারের দেয়া মাথাপিছু ১৪০০ ডলারের চেক পায়নি ১০ লাখ আমেরিকান। তা এখন পাঠানো হচ্ছে বলে জানিয়েছে আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস)। মোট ২.৪ বিলিয়ন ডলার (৩০ হাজার কোটি টাকা) এর চেক চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্টদের বাসায় কিংবা ব্যাংক একাউন্টে পৌঁছবে।
আর্থিকভাবে নাজুক অবস্থায় নিপতিতদের মধ্যেকার ওই চেকের সমপরিমাণ অর্থ দাবি করে ২০২১ সালের ট্যাক্স রিটার্নে উল্লেখ করার কথা। যারা সেটি ভুলে কিংবা অন্য কোনও কারণে করতে পারেননি তাদের তালিকা তৈরির পর গত শুক্রবার এই তথ্য জানিয়েছে আইআরএস। এটি ছিল বাইডেন প্রশাসনের ‘ইকনোমিক ইমপেক্ট পেমেন্ট’ (ইআইপি) কর্মসূচি, যা পুরোপুরি অফেরতযোগ্য একটি অনুদান।
এ প্রসঙ্গে আইআরএস কমিশনার ড্যানি ওয়েরফেল বলেন, ট্যাক্স প্রদানকারী আমেরিকানদের জীবন-মানের উন্নয়নে আইআরএস সর্বদা নিবেদিত রয়েছে। সেই আলোকেই ১০ লাখ আমেরিকানের বাসায় অথবা ব্যাংক একাউন্টে চেক পাঠানো হচ্ছে। আর এই তালিকা উদঘাটিত হয়েছে আমাদের নিজস্ব অডিটে। উপরোক্ত ইআইপি প্রোগ্রামে স্টিম্যুলাস চেক পাবার ন্যায়সঙ্গত অধিকার থাকা সত্বেও যারা নিজেদের ভুলে অথবা অজ্ঞতায় তা পাননি সেটি এখন আমরা পাঠাচ্ছি। কারণ এখনো অনেক মানুষ নিদারুণ অর্থ সংকটে রয়েছেন।
ড্যানি ওয়েরফেল আরও বলেন, এই চেকের জন্যে কাউকে কোনও অফিসে যেতে হবে না কিংবা কোনও আবেদনেরও প্রয়োজন নেই। আশা করছি এই চেক পেয়ে অনেক মানুষ সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তিবোধ করতে পারবেন। আর এটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের উদারতার সর্বশেষ উদাহরণ।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ