নবীন নিউজ, ডেস্ক ১৮ এপ্রিল ২০২৪ ০৬:০৪ পি.এম
সময়ের সঙ্গে নানা পরিবর্তন এসেছে ফুটবল খেলায়। মূলত ফুটবল ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতেই নানা সময়ে যোগ হয় নতুন সব প্রযুক্তি। ক্রীড়াঙ্গনে ফুটবল মাঠে নিয়মকানুনের বালাই সবচেয়ে বেশি।
অবশ্য খেলাটায় সময় বেশ গুরুত্বপুর্ণ বলেই দিনকে দিন নিয়মকানুন আরও জোরালো করা হচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যুক্ত হচ্ছে নতুন তিন নিয়ম। তার মধ্যে একটি হলো, মাঠে আঘাতপ্রাপ্ত না হয়েও অভিনয় করলেই চলে যেতে হবে মাঠের বাইরে
আগামী শনিবার (২০ এপ্রিল) থেকে চালু করা হবে নতুন তিনটি নিয়ম। তিন নিয়মের দুটিতে অবশ্য মেসি-সুয়ারেজরা সুবিধা পাবেন যদি সেটি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা করেন। তাদের নিজেদের দলের খেলোয়াড়রা সেটি করলে উল্টো বিপদ বাড়বে ইন্টার মায়ামির।
তিনটি নিয়মের প্রথমটি হলো, আঘাতপ্রাপ্ত না হয়েও বা সাধারণ ইনজুরিতে ১৫ সেকেন্ডের বেশি সময় মাঠে পড়ে থাকলে সেই খেলোয়াড়রকে দুই মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। অর্থাৎ তাকে মাঠের বাইরে চিকিৎসার জন্য নেওয়ার পর তাকে ফিরতে হবে দুই মিনিট পর। তবে রেফারি কার্ড দেখালে অথবা বড় ধরনের ইনজুরির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।
দ্বিতীয়টি হলো, ১০ সেকেন্ডের মধ্যে বদলি খেলোয়াড়কে মাঠের বাইরে বের হতে হবে। অনেক সময়েই দেখা যায় বদলি খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করেন। এমএলএস-এর নতুন নিয়মে ম্যাচ অফিসিয়াল কারও জার্সি নাম্বার ইলেক্ট্রনিক বোর্ডে দেখানোর ১০ সেকেন্ডের তাকে টাচলাইন দিয়ে বের হয়ে যেতে হবে।
যদি ১০ সেকেন্ডের মধ্যে বদলি খেলোয়াড় টাচ লাইন দিয়ে মাঠের বাইরে বের হতে না পারেন তখন, শাস্তির ব্যবস্থা আছে। শাস্তি হলো, বদলি হিসেবে মাঠে নামা খেলোয়াড়কে অন্তত এক মিনিট বা পরবর্তীতে কোনো কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠে প্রবেশ করতে হবে।
তৃতীয় নিয়মটি হলো, স্টেডিয়ামে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ঘোষণা। এই নিয়মটি কাতার বিশ্বকাপে দেখানো হয়েছিল। এই নিয়মে ভিএআর সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছে বা কিসের ভিত্তিতে নেওয়া হয়েছে, সেটা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে দর্শকদের ব্যাখ্যা করা হবে।
তবে ভিএআর কর্মকর্তা আর রেফারির মধ্যে মূল আলোচনা গোপনই থাকবে।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ