এবার মৃত্যুর হুমকি পেয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। রোজারিওতে ডি মারিয়ার বাসায় তার পরিবারের উদ্দেশে হত্যার হুমকি সম্বলিত বার্তা দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা ডি মারিয়া কিছুদিন আগে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে এসে ক্যারিয়ার শেষের কথা ঘোষণা দেন। এরপরেই পেতে হলো এই হুমকি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায়, ফুনেস হিলস মিরাফ্লোরেস কন্ডোমিনিয়াম নামের একটি আবাসিক এলাকায় কড়া নিরাপত্তার মাঝে থাকে ডি মারিয়ার পরিবার। স্থানীয় সময় রোববার (২৪ মার্চ) মধ্যরাতে ধূসর রঙের একটি গাড়িতে করে এসে একটি কাগজ তার বাসার সামনে রেখে যাওয়া হয়।
এতে লেখা ছিল, ‘তোমাদের ছেলে আনহেলকে বলো রোজারিওতে না ফিরতে। সে যদি ফেরে, পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করে তার জীবন ধ্বংস করব।
এমনকি পুয়ারোও (প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারো) তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তা ফেলে যাই না, বুলেট আর লাশও ফেলে যাই।’
গত বছর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে বন্দুক হামলা করেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা। ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।
পাবলো ইয়াভকিন (রোজারিওর মেয়র) নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না’ লেখা কাগজও ফেলে রেখে গিয়েছিল সেই সন্ত্রাসীরা।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ