সংগৃহীত ছবি
৫১১ রানের লক্ষ্যে রোববার(২৪ মার্চ) শেষ বিকেলে স্কোরবোর্ডে মাত্র ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল টাইগাররা। এতে করে হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়েই চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা।
তবে দিনের দ্বিতীয় সেশনের খেলায় মাত্র ১৮২ রানে বাংলাদেশ অলআউট হয়ে যায় বাংলাদেশ। এতে করে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা পেল নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একা লড়াই করা মমিনুল হক বিজয় সেঞ্চুরি বঞ্চিত হয়েছে। এতে করে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী শ্রীলঙ্কা।
তাইজুলের বিদায়ের পর সপ্তম উইকেটে মিরাজ ও অষ্টম উইকেটে শরিফুলকে নিয়ে মমিনুল একাই লড়াই করছিলেন। পুরো ইনিংসে ৬৬ ও ৪৭ রানের এই দুটি জুটিতেই লড়াই করেছে বাংলাদেশের। মিরাজ, শরিফুল ফিরলেও মুমিনুল একা আরও কিছুক্ষণ টেনে নিয়েছেন। অভিজ্ঞ ব্যাটার ৮৭ রানে অপরাজিত থাকলেও নাহিদ রানা বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না!
দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে পাঁচ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন পেসার কাসুন রাজিথা। ৩৬ রানে তিনটি নিয়েছেন বিশ্ব ফারনেনডো। লাহিরু কুমারাও ৩৯ রানে দুটি শিকার করেছেন। আর ম্যাচ সেরা হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।
এদিকে বাংলাদেশকে হারিয়ে রানের হিসেবে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড করে শ্রীলঙ্কা। সফরকারীদের টেস্ট জয়ের সর্বোচ্চ রেকর্ডটিও (রানের হিসেবে) বাংলাদেশের বিপক্ষেই। ২০০৯ সালে চট্টগ্রামে বাংলাদেশকে ৩৬৫ রানে হারিয়েছিল লঙ্কানরা।
ব্যাটিং ব্যর্থতার বিষয়ে শান্ত বলেন, ‘আমাদের নতুন বলের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক কাজ করতে হবে এবং আমরা দৃঢ়ভাবে ফিরে আসার পরিকল্পনা করতে যাচ্ছি।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ