সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

১৮৮ রানে অলআউট বাংলাদেশ

নবীন নিউজ ডেস্ক ২৩ মার্চ ২০২৪ ০২:৪২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

খালেদ আহমদ ও শরীফুল ইসলামের মারমুখী ব্যাটিংয়ের পর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৮৮ রানে। তাতে শ্রীলঙ্কা লিড পেয়েছে ৯২ রানের।

বাংলাদেশের ইনিংসে তাইজুল সর্বোচ্চ ৪৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন লিটন। ২২টি রান আসে খালেদের ব্যাট থেকে। আর ১৫ রান করেন শরীফুল।

বল হাতে শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ৪টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন রাজিথা ও লাহিরু কুমারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়েছিল শ্রীলংকা। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হওয়ায় লংকানরা লিড পেল ৯২ রানের। 

আগের দিন ৩ উইকেটে হারিয়ে কঠিন বিপদে পড়া বাংলাদেশের দ্বিতীয় দিনের শুরুটা একদম মন্দ ছিল না। প্রথম ৫ ওভারে আসে ২১ রান আসে মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলামের ব্যাটে। তবে লাহিরু কুমারার দাপটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি জয়। দলীয় ৫৩ রানের মাথায় ব্যক্তিগত ১২ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর মাঠে নেমেই ইতিবাচক ব্যাটিং শুরু করেন শাহাদাৎ হোসাইন দীপু। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনিও। দলের সঙ্গে আর ২০ রান যোগ হতেই সেই কুমারার বলে ফেরেন এই তারকা। ২৬ বলে ১৮ রান আসে তার ব্যাটে। 

আরেক পাশে একের পর এক উইকেট পতন দেখলেও অবিচল থাকেন মূলত বোলার তাইজুল। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ। এবার তাইজুলকে সঙ্গ দেন লিটন দাস। দারুণ ব্যাটিং করছিলেন এই দুজন। তবে কুমারা আঘাত হানেন এবারও। ভাঙে তাদের ৪১ রানের জুটি। ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে বাংলাদেশ। এরপর তাইজুলের সঙ্গ দিতে আসেন মিরাজ। ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে ১৫.৩ ওভার ব্যাট করে বাংলাদেশ। এই সময়ে স্কোরবোর্ডে যুক্ত হয় ৫৬ রান। যেখানে মূল অবদান রাখে খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের নবম উইকেট জুটি। এই সেশনের শুরুতেই বিদায় নেন তাইজুল। দলীয় ১৪০ রানের মাথায় কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৬ চারে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। হাফ সেঞ্চুরি না পেলেও এটিই তাইজুলের ক্যারিয়ারসেরা ইনিংস। বাংলাদেশের বিপদ বাড়িয়ে ১৪৭ রানের মাথায় ফেরেন মিরাজও। 

বাংলাদেশ দল যখন দেড়শর আশেপাশে অলআউট হওয়ার শঙ্কায় তখন পাল্টা আক্রমণ শুরু করেন খালেদ ও শরিফুল। নবম উইকেটে গড়েন ৪০ রানের মূল্যবান জুটি। এই সময়ে দুইজনই ২টি করে ছক্কা হাঁকান। ১৮৭ রানের মাথায় শরিফুল (১৫) আউট হওয়ার ১ রান পর ফেরেন খালেদও (২২)। 

এর আগে, ২৪৮ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করা শ্রীলংকাকে শুরুতে চেপে ধরেছিল বাংলাদেশ। ৫৭ রানের মধ্যেই তুলে নিয়েছিল লংকানদের ৫ উইকেট। এরপর শক্ত প্রতিরোধ গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্ডু মেন্ডিস। ২০২ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে। তবে ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৮০ রানেই অলআউট হয় শ্রীলংকা। 

যার জবাব দিতে নেমে শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই একে একে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে মাঠ ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ