নবীন নিউজ, ডেস্ক ২৩ জানু ২০২৫ ০৯:২৯ এ.এম
চ্যাম্পিয়ন্স লিগে পায়ের তলায় মাটি খুঁজে পেল প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ। বুধবার রেডবুল সলসবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে অন্তত প্লে-অফে খেলা নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
জোড়া গোল করেন রদ্রিগো। ২৩তম মিনিটে বলে জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাউন্টার অ্যাটাক থেকে ভিনিসিয়ুসের লম্বা পাস বক্সের মধ্যে জুড বেলিংহ্যাম নিয়ন্ত্রণে নিতে না পারলে বল পেয়ে দ্রুত লক্ষ্যভেদ করেন রদ্রিগো। তার জোড়া গোলে ৩৪তম মিনিটে দুই গোলে এগিয়ে যায় রিয়াল।
বিরতির পর গোলের খাতায় নাম লেখান কিলিয়ান এমবাপ্পে। ড্রিবল করে ফরাসি ফরোয়ার্ডকে কাটাতে পারেননি সলসবুর্গ কিপার জানিস ব্লাসউইচ। বল কেড়ে নিয়ে স্কোর ৩-০ করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
তারপর দুইবার বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র। ৫৫তম মিনিটে লুকা মদ্রিচের লম্বা পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল ঠেলেন তিনি। ৭৭তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের পাসে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে পঞ্চম গোল করেন তিনি। শেষ দিকে এক গোল শোধ দেন ম্যাডস ব্রিস্টাপ।
এই জয়ে অন্তত নকআউটের প্লে অফে জায়গা নিশ্চিত করলো রিয়াল। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার জায়গা থেকে এক পয়েন্ট দূরে গ্যালাকটিকোসরা। আগামী সপ্তাহে শেষ ম্যাচে ব্রেস্টের মুখোমুখি হবে তারা।
এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে রিয়াল। সমান খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ৩৪তম স্থানে সলসবুর্গ। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ